শীর্ষে আর্জেন্টিনা, তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৬, ১৬:৩৯আপডেট : ০২ জুন ২০১৬, ১৬:৫৫

শীর্ষে আর্জেন্টিনা, তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম। এদিকে, বাংলাদেশের তিন ধাপ অবনমন হয়েছে। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৮১ নম্বরে নেমে গেছেন মামুনুলরা।

মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাকি চারটি ওশেনিয়া অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।

২০১৬ ইউরো সামনে রেখে ইউরোপিয়ান দলগুলো আন্তজার্তিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করছে। তাই র‌্যাংকিংয়ের শীর্ষ ৫০টি অবস্থানেও বেশ রদবদল চোখে পড়ছে।

শীর্ষ দশে চারটি পরিবর্তন হয়েছে। এক ধাপ করে এগিয়ে তিনে কলম্বিয়া ও চার নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে।

প্রসঙ্গত, কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এর বিশেষ আসর বসতে যাচ্ছে। আর ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর্দা উঠবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী