কর ফাঁকির মামলায় আদালতে মেসি

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৬, ১৭:২৭আপডেট : ০২ জুন ২০১৬, ১৭:৪৪

আদালতে মেসি কর ফাঁকির মামলায় বার্সেলোনার আদালতে হাজিরা দিয়েছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলে দ্রুত আদালতে ঢুকে যান মেসি আর তার বাবা হোর্হে হোরাসিও মেসি।

গত মঙ্গলবার থেকে শুনানি শুরু হলেও বৃহস্পতিবার এতে অংশ নেন মেসি। ২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ।

তবে মেসির আইনজীবীদের দাবি, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা কিংবা মেসির ভাই দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন। তারা জানান, মেসির বাবা চুক্তি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন তবে মেসি নয়। কর ফাঁকিতে মেসি কোনওভাবেই জড়িত ছিলেন না।

উল্লেখ্য, দোষী সাব্যস্ত হলে ২২ মাস করে কারাদণ্ড হতে পারে মেসি ও তার বাবার। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

আদালতে হাজিরা দিলেও মেসি শিগগিরই আর্জেন্টিনার কোপা আমেরিকার দলের সঙ্গে যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। কর ফাঁকির মামলায় আদালতে মেসি

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম