ফেডারেশন কাপের একই গ্রুপে শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০১৬, ১৫:০৩আপডেট : ০৪ জুন ২০১৬, ১৫:০৯

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়ালটন ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে দুই পাওয়ারহাউজ শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
সাধারণত এটি প্রিমিয়ার লিগের ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে ধরা হলেও এবার এটি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট। স্বাধীনতা কাপ দিযে মৌসুম শুরু হয়েছে এবার। আর যেটি জিতে নেয় চট্টগ্রাম আবাহনী।
আবাহনী লিমিটেড ঢাকা, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি. ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে শীর্ষ বাছাই দল হিসেবে বিবেচনায় নিয়ে চার গ্রুপে ভাগ করা হয়।

বিকাল চারটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় দিনে দুটি করে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২২ ও ২৩ জুন হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৬ জুন।

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডাইরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

ফেডারেশন কাপের গ্রুপিং

গ্রুপ এ- আবাহনী লি: ঢাকা, সকার ক্লাব, ফেনী, আরামবাগ ক্রীড়া সংঘ

গ্রুপ বি-শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী

গ্রুপ সি-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি:, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা

গ্রুপ ডি- মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের