খুব বেশি আশা করছেন না মামুনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ১৭:১১আপডেট : ০৬ জুন ২০১৬, ১৭:১৬

খুব বেশি আশা করছেন না মামুনুলরা 'ফুটবলে সবই সম্ভব। আমরা জয়ের জন্যই নামব। তবে ৫ গোলে জেতা তাজিকিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নেওয়াটা খুব কঠিন কাজ'- বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের এমন মন্তব্যই বলে দিচ্ছে আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অনুষ্ঠিতব্য ম্যাচটি অনেকটা যেন নিয়মরক্ষার!
দুশানবে-তে প্রথম লেগে ০-৫ গোলে হারের পর সত্যিকার অর্থেই তাজিকিস্তানের বিপক্ষে খুব বেশি কিছু পাওয়ার নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

বর্তমান বাস্তবতায় বাংলাদেশের তাজিকিস্তানকে এত বড় ব্যবধানে হারানো শুধু অসম্ভব নয়, অকল্পনীয়ও বটে!  ফলে বাংলাদেশকে এশিয়া কাপ বাছাই খেলতে হলে পরবর্তীতে ভুটানকে হারিয়েই খেলতে হবে, সেটা প্রায় নিশ্চিত।

তবে আজকের ম্যাচেও ঘুরেফিরে আসছে ভুটান প্রসঙ্গ। কারণ কার্ড সমস্যা। বাংলাদেশের জন্য এই ম্যাচে খানিকটা সতকর্তা অবলম্বন করতে হচ্ছে। আগের ম্যাচে মোনায়েম খান রাজু, জামাল ভূইয়া ও সোহেল রানা হলুদ কার্ড পেয়েছেন। এই ম্যাচেও কার্ড পেলে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারা।

অধিনায়ক মামুনুল ইসলাম বরাবরই বাকপটু হলেও সোমবার সাংবাদিক সম্মেলনে দেখা গেল ভিন্ন রুপে। তিনি বলেন, 'কোনও আশা ব্যক্ত করব না। এর আগে অনেক কিছুই বলেছি। করতে পারিনি। এবার আর কিছু বলব না।'

অন্যদিকে তাজিকিস্তান এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে এক পা দিয়ে রাখলেও কোচ খাকিম ফুজায়লভ বেশ সতর্ক। তিনি বলেন,‘ আগের ম্যাচের জয়কে ভুলে যেতে চাই। ফুটবলে যে কোনও কিছুই হতে পারে। '

তাজিকিস্তান-বাংলাদেশ হেড টু হেডে নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় বাংলাদেশের। পক্ষান্তরে তাজিকদের জয় ছয়টি। দুইটি ম্যাচ ড্র। তাজিকিস্তান বাংলাদেশকে তাদের মাটিতে বড় ব্যবধানে হারালেও বাংলাদেশ নিজেদের মাটিতে সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে। বাংলাদেশে জয় পাওয়াটা তাজিকদের জন্য একটু চ্যালেঞ্জিং। সেটা স্বীকার করলেন তাজিকদের রাশিয়ান কোচ খাকিম। তিনি বলেন, 'বাংলাদেশ ও তাজিকিস্তানের আবহাওয়ার ভিন্নতা রয়েছে। আগের দুই বার বাংলাদেশে এসে ড্র করেছি। এবার আশা করছি আমরা ভিন্ন কিছু করবো।

গত বছর ১৬ জুন বিশ্বকাপ বাছাই ম্যাচে তাজিকিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। এক বছর পর তাজিকিস্তান আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি। এর মধ্যে আরও দুই বার তাজিকিস্তান বাংলাদেশের মুখোমুখি হয়েছে। খুব বেশি আশা করছেন না মামুনুলরা

অধিনায়ক নাসিরউদ্দিন দুই দলের বিশ্লেষণ করতে গিয়ে বলেন, 'এক বছরের মধ্যে তিন বার মুখোমুখি হলেও দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য হয়নি। তাজিকিস্তান বাংলাদেশ দুই বারই ০-৫ গোলে হারলেও তারাও গোলের সুযোগ পেয়েছিল অনেক। ’ ক্রুইফও বড় হারের ব্যাখ্যা করতে গিয়ে একই কথা বলেন, '১-০ গোলে পেছানোর পর আমরা ১-১ করতে পারিনি। তারা ২-০ করেছে। এরপর ২-১ করতে পারিনি। তারা ৩-০ করেছে। এভাবে ম্যাচটা হাতছাড়া হয়েছে।'

ফুটবলের সমস্যা সম্পর্কে ক্রুইফ বলেন, 'বাংলাদেশে মেধাবী ফুটবলার রয়েছে। কিন্তু সমস্যা হলো এরা প্রাথমিক বিদ্যালয় থেকে পেরিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে।'

বাংলাদেশকে এশিয়া কাপের বাছাই খেলতে হলে ভুটানকে হারিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কার্ডের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ক্রুইফকে। মোনায়েম রাজু হাল্কা ইনজুরিতে রয়েছে। তাই একাদশে পরিবর্তন আসতে পারে। 

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম