পানামার বিপক্ষে খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৬, ১৬:২৪আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:২৭

বেঞ্চে মেসি চিলির বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। বসে ছিলেন সাইড বেঞ্চে। তাতে অবশ্য জয় পেতে অসুবিধে হয়নি আর্জেন্টিনার। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।

তবে প্রথম ম্যাচে খেলতে না পারলেও আগামী ম্যাচেই ফিরছেন মেসি। চিলির বিপক্ষে ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। আগামী ১০ জুন ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি।

মার্টিনো বলেন, 'হন্ডুরাসের সঙ্গে তার চোটটা গুরুতরই ছিল। তবে দলের সঙ্গে মেসি অনুশীলনে বেশ উন্নতি করছে। আগের চেয়ে এখন সে ভালোভাবে বলে লাথি মারতে পারে। আশা করি চার দিন পর, পানামার বিরুদ্ধে খেলার জন্য তৈরি হতে পারবে মেসি।’

গত মাসে হন্ডুরাসের বিরুদ্ধে ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি (পিঠের চোট)। এরপর স্পেনে কর-ফাঁকির মামলার কারণে বার্সেলোনা ভ্রমণে যেতে হয় তাকে। সব মিলিয়ে বিশ্রামের খুব বেশি সময় পাননি মেসি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম