শুক্রবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ২০:২৩আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:২৪

ফেডারেশন কাপ কয়েক দফা পিছিয়ে অবশেষে মোহামেডান-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। গতবারের মতো এবারও ঐতিহ্যবাহী এ টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন। রমজানের মধ্যে ক্লাবগুলো প্রিমিয়ার লিগের চেয়ে ফেডারেশন কাপ খেলতে বেশি আগ্রহী হওয়ায় বাফুফে এ টুর্নামেন্ট আয়োজন করেছে।

প্রিমিয়ার লিগের ১২টি দলের সবকটিই খেলবে এ টুর্নামেন্টে। আজ বৃহস্পতিবার টুর্নামেন্টর আনুষ্ঠাানিক সংবাদ সম্মেলনে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, 'এবার বিভিন্ন কারণে টুর্নামেন্টটি মৌসুমের মাঝপথে হচ্ছে। আগামী মৌসুম থেকে আগের মতোই মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হবে ফেডারেশন কাপ। বাছাই পর্বও অনুষ্ঠিত হবে।'

উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে চারটায় মাঠে নামছে মোহামেডান ও রহমতগঞ্জ। সন্ধ্যা সাড়ে সাতটায় হবে আবাহনী-আরামবাগের ম্যাচ। ফেডারেশন কাপের গত আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল। ২০১০ সাল থেকে ফুটবলের শীর্ষ স্তরে খেলছে শেখ জামাল। শেখ জামাল ফেডারেশন কাপের প্রতি আসরেই ফাইনাল খেলেছে।

১৯৮০ সাল থেকে ফেডারেশন কাপ শুরু হয়েছে। এবার এটি ২৮তম আসর। সর্বোচ্চ ১০ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান (এর মধ্যে দুই বার যুগ্ম চ্যাম্পিয়ন )।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকা করে পাবে। সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় পাবেন যথাক্রমে ওয়ালটনের এলইডি টিভি।

টুর্নামেন্টের কো-স্পন্সর কেএফসি, ট্রেজার সিকিউরিটি, প্রগতি ইন্সুরেন্স লিঃ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইএসপি পার্টনার আমরা লিমিটেড।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম