মেসি একটা ‘দানব’

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৬, ১৮:০৭আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:১০

মেসি একটা ‘দানব’ ইনজুরি থেকে ফিরেই বদলি হিসেবে মাঠে নেমে কোপা আমেরিকার শতবর্ষী বিশেষ আসরে পানামার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে ৫-০ গোলের বড় জয় পায় আর্জেন্টিনা।

মেসি মাঠে নামার আগে আর্জেন্টিনার সঙ্গে বলা যায় সমান তালে পাল্লা ‌‌দিচ্ছিল পানামা। ১০ জনের দল নিয়ে ৬১ মিনিট পর্যন্ত মাত্র এক গোল হজম করে তারা। কিন্তু মেসি মাঠে নামার পর সব পাল্টে গেল। মাত্র ১৯ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। খেলার ৬৮, ৭৮ আর ৮৭ মিনিটের মাথায় গোল করেন বার্সা তারকা।

ম্যাচ শেষে তাই মেসিকে ‘দানব’ বলে মন্তব্য করেছেন পানামার কোচ হার্নান দারিও গোমেজ।

তিনি বলেন, 'মেসি নামার আগে ম্যাচে তেমন কোনও পার্থক্য ছিল না। সে একটা দানব। আপনি যদি ভুল করেন আর মেসি আপনার কাছে থাকে, তাহলে এর কঠিন মূল্য দিতে হবে। আমরা এমনিতে দশজনের দল নিয়ে খেলছিলাম, তার ওপর তারা মেসিকে নামিয়ে ম্যাচটি আমাদের জন্য আরও কঠিন বানিয়ে দেয়।'

তিনি আরও বলেন, 'প্রথমার্ধ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু, মেসির গোল করার পরপরই সব এলোমেলো হয়ে যায়। আর্জেন্টিনা পানামাকে যে কোনও স্থানেই হারাতে পারবে। কারণ তাদের আছে মেসির মতো অসাধারণ ফুটবলার।'

এই ম্যাচে হ্যাটট্রিকের ফলে জাতীয় দলে মোট ৫৩টি গোলের মালিক হলেন মেসি। আর মাত্র ৩টি গোল করলেই আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছুঁয়ে ফেলবেন তিনি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম