বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মমতাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৬, ২০:৪২আপডেট : ১১ জুন ২০১৬, ২১:১৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ। বিপিএল-এর স্বত্ব কেনা সাইফ গ্লোবাল স্পোর্টস এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে মনোনীত করেছে।

মমতাজ

এবার বিপিএল-এর অধিকাংশ খেলা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। ফলে তাতে বাড়তি মাত্রা যোগ করতে মমতাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শনিবার বিপিএল-এর চুক্তি সই অনুষ্ঠানে মমতাজ বলেন, 'বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ফুটবল। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিপিএলকে জনপ্রিয় করার জন্য সবরকম চেষ্টা করে যাবো।'

মমতাজ আরও বলেন, 'সবার মতো আমিও চাই বাংলাদেশের ফুটবল আরও উজ্জ্বল হোক। বিপিএল যেভাবে সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে আমার বিশ্বাস এটি দেশের ফুটবল অঙ্গনকে আলোড়িত করবে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম