আত্মবিশ্বাসী ব্রাজিলের সামনে পেরু

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০১৬, ১৩:১১আপডেট : ১২ জুন ২০১৬, ১৩:১১

ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর হাইতির বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছে ব্রাজিল! হোক তারা ছোট প্রতিপক্ষ, কিন্তু ৭-১ ব্যবধানের জয়টা আত্মবিশ্বাস বাড়িয়েছে সেলেকাওদের। সোমবার সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করলেই শেষ আট নিশ্চিত হবে কার্লোস দুঙ্গার দলের। অনুশীলনে ব্রাজিল দল

প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে চেনাই যায়নি নেইমারবিহীন ব্রাজিলকে। কোনওমতে গোলশূন্যভাবে ম্যাচটা শেষ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হাইতির বিপক্ষেই নিজেদের ভয়ঙ্কর রূপটা দেখান কৌটিনহো-আলভেজরা।

নতুন ব্রাজিলকে নিয়ে বাজি ধরার লোকের অভাব হলেও হাইতির বিপক্ষে যে পারফরম্যান্সটা করেছে তারা, তা ধরে রাখতে পারলে পেরুরও উড়ে যাওয়ার কথা। পরিসংখ্যানেও সেলেকাওদের চেয়ে ঢের পিছিয়ে পেরু। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিল ৭ নম্বরে আর পেরুর অবস্থান ৪৮তম। দু'দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে ব্রাজিল। ৪১ বারের সাক্ষাতে ব্রাজিল ২৯টি এবং পেরু জিতেছে ৩টি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

'বি' গ্রুপে ব্রাজিল পেরু উভয় দলের অর্জন ৪ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালের দৌড়ে দুটি দলই এগিয়ে থাকলেও অঘটনের শঙ্কাও রয়েছে। ব্রাজিল-পেরু ম্যাচে কোনও দল পরাজিত হলে কোপা আমেরিকা মিশন শেষ হয়ে যেতে পারে গ্রুপ পর্বেই। এক্ষেত্রে দিনের অপর খেলায় দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর হাইতির বিপক্ষে জিতলে শেষ আটের যাওয়ার সুযোগ পাবে। এই সুযোগ কাজে লাগাতে রীতিমত মুখিয়ে আছেন ইকুয়েডরের অধিনায়ক ওয়াল্টার অ্যাওয়াভি। তিনি বলেন, ‘পরের রাউন্ডে যেতে আমাদের জিততেই হবে। আমাদের সুযোগ আছে। এখন সবকিছু আমাদের ওপরই নির্ভর করছে।’

ভোর সাড়ে ৪টায় নবাগত হাইতির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। হাইতির বিপক্ষে জিতলেই শেষ আটের পথে অনেকটা এগিয়ে যাবে ইকুয়েডর। পরের ম্যাচে ব্রাজিল যদি পেরুকে হারাতে পারে তাহলে ইকুয়েডরের কোয়ার্টার নিশ্চিত হবে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম