কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো রহমতগঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ২০:০৩আপডেট : ১২ জুন ২০১৬, ২০:০৫

 কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো রহমতগঞ্জওয়ালটন ফেডারেশন কাপে আজ রবিবার দিনের প্রথম ম্যাচে  বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি টিম বিজেএমসিকে হারিয়ে দেয় তাহলে রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে যাবে। আর যদি মোহামেডান ড্র করে তাহলেও সুযোগ থাকবে তাদের সামনে। তবে মোহামেডান হেরে গেলে টিম বিজেএমসির সঙ্গে কোয়ার্টার ফাইনালে যাবে রহমতগঞ্জ।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় টিম বিজেএমসি। ম্যাচের ৬৪ মিনিটে বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু গোল করে দলকে এগিয়ে নেন। তাকে গোলে সহায়তা করেন আরেক মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজ।

ম্যাচের ৯০ মিনিটে গোলটি শোধ করেন রহমতগঞ্জের রফিকুর রহমান মামুন। বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল রহমতগঞ্জের দিদারুল আলমের বাঁকানো শট রুখে দেন। কিন্তু বল গিয়ে পড়ে মামুনের সামনে। তিনি বল জালে জড়াতে ভুল করেননি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

ম্যাচসেরা হন বিজেএমসির নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম