আত্মঘাতী গোলে হার এড়াল ইব্রার সুইডেন

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০১৬, ০০:৩৮আপডেট : ১৪ জুন ২০১৬, ০৪:২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে ভাগ্যগুণে হার এড়িয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। 'গ্রুপ অব ডেথ; হিসেবে পরিচিত 'ই' গ্রুপের খেলায় রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে সুইডিশরা। সোমবার রাতে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়া সুইডেন শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে হার এড়িয়েছে। আত্মঘাতী গোলে হার এড়াল ইব্রার সুইডেন

খেলার প্রথমার্ধেই অন্তত চারটি গোলের সুযোগ হাতছাড়া করে আয়ারল্যান্ড। লড়াইয়ে দশম মিনিটেই আয়ারল্যান্ডকে হতাশ করেন সুইডিশ গোলরক্ষক আন্দ্রেয়াস ইসাকসন। এরপর অনেকবারই পরীক্ষা দিতে হয়েছে সুইডিশ গোলরক্ষককে। প্রথমার্ধে কমপক্ষে আরও তিনবার গোলের সম্ভাবনা তৈরি করেও সাফল্য পায়নি আয়ারল্যান্ড।

দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আয়ারল্যান্ডকে। ৪৮তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন ওয়েস হুলাহান। সিমান কোলম্যানের দারুণ ক্রসে তার জোরালো হাফভলি ফেরানোর কোনও সুযোগই ছিল না সুইডেনের গোলরক্ষকের।

পিছিয়ে পড়ার পর যেন গা ঝাড়া দিয়ে ওঠে সুইডেন। কিন্তু গোলের কোনও সুযোগ তৈরি করতে পারছিল না তারা। ৭৩ মিনিটে ইব্রাহিমোভিচের বিপজ্জনক এক ক্রসে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন সিয়ারান ক্লার্ক। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম