গ্রুপ পর্ব থেকে মোহামেডানের বিদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ২১:৪৭আপডেট : ১৪ জুন ২০১৬, ২৩:০৯

ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল টুর্নামেন্টের সফলতম দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিজেএমসির কাছে ২-১ গোলে হেরে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা ছিটকে গেল ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে। মৌসুম প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপেও গ্রুপ পর্ব পার হতে পারেনি মোহামেডান। গ্রুপ পর্ব থেকে মোহামেডানের বিদায়

এই ফেডারেশন কাপে প্রথম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছিল মোহামেডান। আজ ড্র হলেও শেষ আটে চলে যেত সাদা-কালোরা। উল্টো ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। ৩৩ ও ৮৩ মিনিটে দুই গোল করে বিজেএমসিকে গ্রুপ চ্যাম্পিয়ন করে শেষ আটে নিয়ে গেলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মেহেদি হাসান তপু। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেছেন এহসানুল হক মিলন। দুই খেলা শেষে মোহামডানের পয়েন্ট এক। রহমতগঞ্জের পয়েন্ট ২ ও টিমে বিজেএমসির পয়েন্ট চার। বিজেএমসি ও রহমতগঞ্জ গ্রুপ থেকে খেলবে শেষ আটে।

খেলার চার মিনিটে এগিয়ে যেতে পারতো মোহামেডান। মিডফিল্ডার মাশুক মিয়া জনি বল নিয়ে বক্সে ঢুকে একা পেয়ে যান বিজেএমসি গোলরক্ষক হিমেলকে, কিন্তু শট নেওয়ার আগ মুহূর্তে তিনি বলের নিয়ন্ত্রণ হারান। পাল্টা আক্রমণে বিজেএমসিও চলে এসেছিল গোলের কাছাকাছি। সম্মিলিত একটি আক্রমণের পর মিডফিল্ডার সৈকত মাহমুদের শট পোস্টের বাইরে চলে যায়। গ্রুপ পর্ব থেকে মোহামেডানের বিদায়

মোহামেডানের সেনেগালের ডিফেন্ডার ইয়া ইয়া সি ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নিয়েছিলেন একটি দারুণ ফ্রি কিক। রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে পোস্টের দিকে ছুটলে গোলরক্ষক হিমেল তা পাঞ্চ করে রক্ষা করেন।

৩৩ মিনিটে এগিয়ে যায় বিজেএমসি। বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নিয়েছিলেন ডিফেন্ডার খান মো. তারা। খুব বেশি ওপরে ওঠেনি ফ্রি-কিকটি। ফরোয়ার্ড মেহেদী হাসান তপু দ্রুতগতির ছোঁয়ায় বলের গতিপথ বদলে দেন। মোহামেডান গোলরক্ষক নেহাল নড়ার আগেই বল আছড়ে পড়ে জালে।

প্রথমার্ধের শেষ মিনিটে ভাগ্যও বিপক্ষে যায় মোহামেডানের। গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার আড়াআড়ি পাসে ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব মারেন জোরালো গ্রাউন্ডার। বল হিমেলকে পরাস্ত করে আঘাত হানে সাইড পোস্টে। হতাশায় ভেঙে পড়ে মোহামেডান।

তবে ৬৭ মিনিটে ডিফেন্ডার আহসানুল হক মিলনের অনবদ্য গোলে ম্যাচে ফিরে আসে মোহামেডান। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের রংধনু শটে গোলটি করেন মিলন। গোলরক্ষক হিমেলতার স্বাভাবিক পজিশন থেকে সামনে দাঁড়িয়ে ছিলেন। বল তার মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে।

কিন্তু ৮৩ মিনিটে আবদুল্লাহ পারভেজের মাপা কর্নারে হেড করে জয়সূচক গোলটি করেন মেহেদি হাসান তপু। পারভেজের বাম পায়ের কারুকাজ এমনিই পরিচিত, তার ইনকামিং নয় আউট গোয়ি কর্নারে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান তপু। মোহামেডান গোলরক্ষক নেহাল কোনও প্রতিক্রিয়া দেখানোর আগেই বল ঠাঁই নেয় জালে। বাকি সময়টুকু মোহামেডান অনেক চেষ্টা করেও ভাঙতে পারেনি বিজেএমসি রক্ষণব্যূহ। ফলে ম্যাচ হেরে টুর্না‌‌‌মেন্ট থেকে বিদায় নেয় তারা।

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম