ইউরোতে নিজেদের অভিষেক ম্যাচে রোনালদোর পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগেই সিআর সেভেনের তীব্র সমালোচনা করেছিলেন আইসল্যান্ডের কোচ লর্স লগেরবেক। রোনালদো ডাইভ দেয় অভিযোগ করে তাকে বেশ পাকা অভিনেতা বলে কটাক্ষ করেছিলেন তিনি।
গতকাল রাতে সেই রোনালদো পর্তুগালকে রুখে দিয়েছে আইসল্যান্ড। ইউরোর অভিষেক ম্যাচে পর্তুগিজদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ম্যাচের পর রোনালদো বলেন, 'আইসল্যান্ড তো ফুটবল খেলেনি। শুধু ডিফেন্ড করেছে, ওদের মানসিকতা ছোট। ম্যাচ ড্রয়ের পর তারা যেভাবে উল্লাস করেছে দেখে মনে হলো যেন ইউরো জিতে গেছে। এটা নিচু মন-মানসিকতার বহিপ্রকাশ!'
রোনালদোর এমন সমালোচনার জবাবও দিলে আইসল্যান্ড। দলটির ডিফেন্ডার কারি আরনাসন রোনালদোকে ‘ছিঁচকাঁদুনে’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 'রোনালদো একজন ছিঁচকাঁদুনে। সে হারতে চায় না ঠিক আছে। কিন্তু ও কী চেয়েছিল, আমরা বার্সেলোনার মতো খেলব? ও তো শুধু উল্টোপাল্টা কথা বলে আর ডাইভ দিয়ে বেড়ায়।’
তিনি আরও দাবি করেন, ‘অবশ্যই আমরা আন্ডারডগ ছিলাম। খেলেছিও আন্ডারডগের মতো। কিন্তু ভাগ্য পাশে ছিল না বলে ম্যাচটা জিততে পারিনি।’ এবার কি জবাব দেন সিআর সেভেন দেখার অপেক্ষা!
/এমআর/








