বেলের ওয়েলসের মুখোমুখি ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৬, ১৫:৩২আপডেট : ১৬ জুন ২০১৬, ১৫:৩৬

একদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জয় ‌‌পেতে মরিয়া ইংল্যান্ড। প্রথম ম্যাচে রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে ইংলিশরা। অন্যদিকে প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে বেশ আত্মবিশ্বাসী গ্যারেথ বেলের ওয়েলস। বি গ্রুপের খেলায় আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দল দুটি। বেলের ওয়েলসের মুখোমুখি ইংল্যান্ড

এই ম্যাচে ইংল্যান্ডের বড় চিন্তা গ্যারেথ বেল। দলটির মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা মনে করেন, শুধু বেলকে নিয়ে ভাবাটা তাদের জন্য বোকামি হতে পারে। দলটি কেবল ওয়ান-ম্যান শো নয়। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। জোয়ে অ্যাল্লেন, অ্যারন রামসিরা দুর্দান্ত মেধাবী খেলোয়াড়। তাই শুধু বেলের ওপর নজর রাখতে গেলে অন্যরা আমাদের ওপর হামলে পড়তে পারে।

অন্যদিকে গ্যারেথ বেলের মতে, ‘আমরা জানি ইংল্যান্ড ভালো দল। এটাও জানি আমাদের দলটিও ভালো। ইংল্যান্ড যদি চিন্তা করে ভালো নৈপুণ্য দেখাবে আর যদি মনে করে আমাদের হারাতে পারবে; তো আমরাও একই চিন্তা করতে পারি।’ বেলের ওয়েলসের মুখোমুখি ইংল্যান্ড

এই ম্যাচের আগে খেলার বাইরে অন্যরকম টেনশনে রয় হজসনের দল। শনিবার রাশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড। তবে সেই ম্যাচের আগে ও পরে দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই দেশের সমর্থকরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, ফরাসি পুলিশকে তা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। এরপরই উয়েফা রাশিয়াকে বলেই দিয়েছে, আরেকবার ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের বহিষ্কার করা হবে। ইংল্যান্ডকেও সতর্ক করে দেয়া হয়েছে।

সে কারণেই রয় হজসন ও অধিনায়ক ওয়েইন রুনি ভিডিও বার্তায় সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন দুই দেশের সমর্থকদের অনুরোধ করেছেন তারা যেন শান্ত থাকেন। লেনসের স্তাদে বোলার্ট-দেলেলিসের ধারণক্ষমতা ৩৫ হাজার হলেও ৪০ থেকে ৫০ হাজার ব্রিটিশ সমর্থক আজ শহরটিতে ভিড় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের সামাল দিতে ব্রিটেন থেকে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাদের উড়িয়ে আনা হয়েছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম