দুই দলই জিতেছে প্রথম ম্যাচ। আজকের ম্যাচে জয়ী দল চলে যাবে ইউরো কাপের নকআউট পর্বে। এমন সমীকরণ নিয়ে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সেইন্ট ডেনিসে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ জার্মানি ও পোল্যান্ড।
রেকর্ড আর দলীয় শক্তিতে এগিয়ে জার্মানি। দুই দলের ২০ ম্যাচের ১৩টিতেই জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। উল্টো দিকে পোল্যান্ডের জয় শুধু একটি, ২০১৪ সালের অক্টোবরে। ইউরোতে জার্মানি বরাবরই আতঙ্কের নাম। শেষ দশটি ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। আজ যারা জিতবে তাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। জার্মানরা প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায়।
অবশ্য জার্মানির সবচেয়ে বড় শক্তির নাম রবার্ট লেভানডফস্কি! ইউরোর বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল পোলিশদের (৩৩), তাতে ১৩ গোল ‘লেভা’র। বুন্দেসলিগায় সর্বশেষ তিন আসরের দুটিতে তিনি সর্বোচ্চ গোলদাতা। বলাই যায় জার্মান রক্ষণে আদ্যোপান্ত বেশ ভালোই জানেন তিনি।
লেভানডফস্কি অবশ্য প্রথম ম্যাচে নিজেকে সেভাবে চেনাতে পারেননি। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে পোল্যান্ড গোলমুখে ১৮টি শট নেয়। যার একটিতেও বায়ার্ন তারকার নাম নেই। বরং তার পার্টনার স্ট্রাইকার আরকা ডিউজ মিলিক দারুণ খেলে দলকে জয় এনে দেন।
তবে পোলিশ স্ট্রাইকারের বায়ার্ন মিউনিখ সতীর্থ জেরোম বোয়াটেং পুরো পোল্যান্ড দল নিয়েই সতর্ক, ‘আমাদের সতর্ক থাকতে হবে। লেভানডফস্কি ছাড়াও তাদের আরও ভালো অনেক ফরোয়ার্ড আছে। পোল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ। তবে নিজেদের খেলা খেলতে পারলে আমার বিশ্বাস, আমরাই জিতব।’
ম্যাচে জার্মানিকে ফেভারিক মানছে জার্মানিকে ফেবারিট মানছেন লেভানডফস্কি নিজেও। তিনি বলেন, 'জার্মানি টুর্নামেন্টেরই ফেবারিট। আমরাও জানি ওরা কতটা শক্তিশালী। তবে যেকোনও কিছুই ঘটতে পারে।’ নিশ্চয়ই সেই 'যে কোনও কিছু' ঘটানোর অপেক্ষায় আছে পুরো পোল্যান্ড টিম!
/এমআর/








