ইউরোর সবুজ মাঠে 'পিকাসো' পায়েত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ১৭:৩৩আপডেট : ১৬ জুন ২০১৬, ১৭:৩৬

'ইউরোয় গোল করছি, এক বছর আগে কেউ আমাকে বললে তাকে পাগল ভাবতাম' রোমানিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোর পর কথাটি বলছিলেন ২৯ বছর বয়সি ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পায়েত। গতকাল বুধবার রাতেও আলবেনিয়ার বিপক্ষে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে তার পা থেকে এসেছে একটি গোল। কিন্তু প্রায় এক যুগ আগে ক্যারিয়ার শুরু করা যেই পায়েতে বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব এতদিন কোথায় ছিলেন তিনি? দিমিত্রি পায়েত
ফ্রান্সের রিইউনিয়ন আইল্যান্ডের সেন্ট-পিয়েরে জন্ম পায়েতের। ১৬ বছর বয়সে লি হাভরে ফুটবল ক্লাব তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। মনের মধ্যে সব সময়ই খচখচ করত এই অপমান। রিইউনিয়ন প্রিমিয়ার লিগ থেকে ২০১৬ ইউরোর রাস্তাটা দিমিত্রি পায়েতের জন্য খুব একটা সহজ ছিল না। বারবার ধারাবাহিকতার অভাবে বাদ পড়া, সমালোচনার ঝড়, হতাশা সব গ্রাস করেছিল এক সময়।

২৯ বছর বয়সেই খেলা হয়ে গিয়েছে ৯টি ক্লাবে। কিন্তু দেশের জার্সি জুটেছে মাত্র ২১ বার। পায়েতের ঘুরে দাঁড়ানোর শুরু ২০১৪-১৫ মৌসুম থেকে। তার আগে নামের পাশে লেগে গিয়েছে অনেক কালি। বদমেজাজি, ইনডিসিপ্লিনড, সতীর্থদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পরা। সেই সময়ই তাকে বাগে আনেন লিগ ওয়ানের দল অলিম্পিক ডে মার্সেলের কোচ মার্সেলো বিয়েলসা। সেই বছর লিগ ওয়ানে গোল অ্যাসিস্ট করে শীর্ষে জায়গা করে নিয়েছিলেন পায়েত। দিমিত্রি পায়েত

মূলত বিয়েলসার হাত ধরেই প্লে-মেকার হিসেবে আর্বিভাব পায়েতের। তাকে আন্দ্রে ইনিয়েস্তার সঙ্গেও তুলনা করেছিলেন বিয়েলসা। এর পর ওয়েস্টহাম পুরোপুরি বদলে দিল পায়েতকে। অনেকেই মনে করেন বিয়েলসার সঙ্গে যদি আগে দেখা হত তাহলে পায়েত এখন হয়তো আকাশ ছুঁতে পারতেন। সেটা হয়নি তাতে কি! এই ইউরোয় আলোচনার কেন্দ্রে তো তিনি। কে বলতে পারে ইউরো শেষ হতেই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতো দলগুলো ঝাঁপাবে না তার জন্য!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম