কোপার সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৬, ১০:১১আপডেট : ১৭ জুন ২০১৬, ১৩:০৪

ঘরের মাঠে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শতবর্ষী কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো আমেরিকা। মাঠের খেলার থেকে দুদলই মনোযোগ ছিল পেশি শক্তি প্রদর্শনের দিকে। ৫২ মিনিটের মাথায় দু’দলই দশজনের দলে পরিণত হয়। কোপার সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটনের সেঞ্চুরিলিংক স্টেডিয়ামে কোপার কোয়ার্টার ফাইনালে উঠে শুরু থেকেই এগিয়ে যাওয়ার মিশনে আক্রমণ করতে থাকে আমেরিকা। ম্যাচের প্রথম ২৫ মিনিট বলার মত কোনও দলই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। ২৭ মিনিটেই প্রথম গোলের দেখা পায় ক্লিন্সম্যানের দল। জার্মেইন জোন্সের অসাধারণ বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন ক্লিন্ট ডেম্পসি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আমেরিকা।

বিরতির পর যেন দুদলই মাঠের খেলার থেকে শারীরিক খেলায় মেতে ওঠে। ৫২ মিনিটেই ইকুয়েডরের এন্থনিও ভ্যালেন্সিয়া দ্বিতীয় হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। একই ফাউলের কারণে আমেরিকান মিডফিল্ডার জার্মেইন জোন্স সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দুদলই ১০ জনের দলে পরিণত হয়। কোপার সেমিফাইনালে যুক্তরাষ্ট্র

৬৫ মিনিটে ডেম্পসির ক্রস থেকে দলকে ২-০ গোলে এগিয়ে দেন গায়সি জারদেস। দুই গোলে পিছিয়ে থেকেও গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। ৭৪ মিনিটে এন্থনিও মিনা ইকুয়েডরের পক্ষে একটি গোল শোধ দিলেও সেটি শুধুমাত্র ব্যবধান কমানোর কাজেই লাগে তাদের।

ম্যাচের বাকিটা সময় আর কোনও গোল না হলে ২-১ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আমেরিকা। ১৯৯৫ সালের পর আবারো কোপার সেমিতে উঠলো আমেরিকা। আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলার ম্যাচের জয়ী দলের সঙ্গে সেমিতে লড়বে তারা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম