আত্মবিশ্বাসী ইতালির সামনে ইব্রার সুইডেন

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৫:১৩আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:১৫

আজ বাঁচা-মরার লড়াইয়ে আত্মবিশ্বাসী ইতালির মুখোমুখি জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দল দুটি। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিধর বেলজিয়ামকে পরিষ্কার ২-০ গোলে পরাস্ত করে বেশ আত্মবিশ্বাসী ইতালিয়ানরা। আয়ারল্যান্ড রিপাবলিকের সঙ্গে হারতে হারতে আত্মঘাতী গোলে ড্র করে কোনওমতে পার পেলেও এবার ইতালির মুখোমুখি হতে হচ্ছে তাদের।

আত্মবিশ্বাসী ইতালির সামনে ইব্রার সুইডেন

তবে সুইডেনের বিপক্ষে মাঠে নামার আগে ইব্রাহিমোভিচকে নিয়ে বেশ সতর্ক ইতালি। ইতালিয়ান ক্লাব লাৎসিও'র উইংগার আন্তোনিও কান্দ্রেভা বলেন, ইব্রাহিমোভিচ এমন একজন খেলোয়াড় যিনি একাই একটা ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তবে আমরা আমাদের খেলায় মনোযোগ দিতে চাইবো। এবং মাঠে তাদের (সুইডেন) শক্তিটা খর্ব করার চেষ্টা থাকবে।

সুইডেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য অনেক এগিয়ে রয়েছে আজ্জুরিরা। ২২ ম্যাচের ভেতর ১০টিই জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে সুইডেন জিতেছে ৬টিতে। সেদিক থেকে জয়ের জন্য স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দিকেই তাকিয়ে থাকতে হবে সুইডেনকে। এবারের ইউরোর বাছাইপর্বে সর্বোচ্চ ১১ গোল করেছেন। শেষ ম্যাচেও তার পায়ের বাড়ানো বলেই আত্মঘাতী গোল করে আয়ারল্যান্ড।

২০০৪ সালে ইব্রাহিমোভিচের দেওয়া গোলেই ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল সুইডেন। আর এই ড্রয়ের ফলেই সেবার গ্রুপ পর্বে থেকে বিদায় নিতে হয়েছিল আজ্জুরিদের। নিশ্চয়ই সে ম্যাচের প্রতিশোধ নিতে মুখিয়ে থাকবে বুফনের দল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের