মেক্সিকোকে রীতিমতো বিধ্বস্ত করে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে চিলি। এদিন মেক্সিকোর জালে সাতবার বল পাঠিয়েছে চিলিয়ানরা! ম্যাচে একাই চার গোল করেছেন এদুয়ার্দো ভার্গাস! দুটি গোল করেছেন এডসন রাউল কোর্তেজ। এছাড়া একটি গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ। সেমিফাইনালে চিলি খেলবে কলম্বিয়ার বিপক্ষে।
খেলার ১৬ মিনিটে রাউল কোর্তেজের গোলে এগিয়ে যায় চিলি। ৪৪ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন হফেনহেইমে খেলা স্ট্রাইকার এদুয়ার্দো ভার্গাস। সানচেজের দুর্দান্ত একটি পাস থেকে গোল করেন তিনি।
২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় চিলি। দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত হয়ে উঠে চিলি। ৪৯ মিনিটে গোল করেন সানচেজ। আর্তুরো ভিদাল গোলপোস্ট ফাঁকায় দাড়ানো সানচেজ দারুণ এক পাস বাড়িয়েছিলেন। সেটিকে জালে পাঠাতে ভুল করেননি সানচেজ। ৩-০ গোলে এগিয়ে যায় চিলি।
এর তিন মিনিট পরে স্কোর ৪-০ করেন ভার্গাস। সানচেজের পাস থেকৈ নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি। ৫৭ মিনিটে নিজের হাটট্রিক পূরণ করেন ভার্গাস। ৭৪ মিনিটে আবারও মেক্সিকো রক্ষণে আঘাত হানেন তিনি। মেক্সিকোর পক্ষে ষষ্ঠতম গোলটি করেন তিনি। ০-৬ গোলে পিছিয়ে থাকা মেক্সিকো তখন পুরোপুরি দিশেহারা। ৮৭ মিনিটে মেক্সিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকেন রাইল কোর্তেজ। ভিদালের পাস থেকে গোলটি করেন তিনি।
/এমআর/








