৫৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৬, ১৩:৪৭আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:৪৮

৫৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন গ্যারেথ বেল ওয়েলস দলের হয়ে ৫৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন দলটির প্রাণভোমরা গ্যারেথ বেল। বড় টুর্নামেন্টে দেশের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
এবার ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি। স্লোভাকিয়া ও ইংল্যান্ডের পর গতকাল রাশিয়ার বিপক্ষেও গোল করেছেন। এরমধ্য দিয়ে ৫৮ বছরের পুরনো এক রেকর্ড ভাঙেন বেল।
এরআগে ১৯৫৮ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল খেলেছিল ওয়েলস। ওটাই তাদের সর্বশেষ বড় আসর। ওই আসরে দুই গোল করেছিলেন ইভর আলচার্চ। তিন গোল করে এবার তাকেও ছাড়িয়ে গেলেন বেল।   

উল্লেখ্য, তিন গোল করে টুর্নামেন্টে এখন সর্বাধিক গোলদাতা গ্যারেথ বেল। এছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে গ্যারেথ বেলের দল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম