রোনালদোদের বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৬, ১৬:২১আপডেট : ২২ জুন ২০১৬, ১৬:২৮

যেকোনও ভাবে জিততে হবে। ড্র বা হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণ সামনে রেখে ইউরোয় বুধবার রাত ১০টায় হাঙ্গেরির মুখোমুখি হবে রোনালদোর দল। ‘এফ’ গ্রুপ দুই পয়েন্ট নিয়ে পর্তুগাল এখন তিন নম্বরে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। আইসল্যান্ডেরও রয়েছে দুই পয়েন্ট। রোনালদোরা আজ হাঙ্গেরিকে হারাতে পারলে গ্রুপ রানার্সআপ হওয়া নিশ্চিত। রোনালদোদের বাঁচা-মরার লড়াই

তবে ময়দানি লড়াইয়ের সমীকরণ যতই কঠিন হোক না কেন পরিসংখ্যান দেখে স্বস্তি পেতে পারে পর্তুগাল। কারণ এর আগে দশবার হাঙ্গেরির মুখোমুখি হয়ে সাতবারই জিতেছে পর্তুগাল। ইউরোর আসরে কখনও প্রথম পর্ব থেকে বাদ পড়েনি পতুর্গিজরা। এই ম্যাচটি বলতে গেলে পর্তুগালের জন্য একরকম 'ফাইনাল' বলা চলে। তাতে দলটির বড় ভরসা অধিনায়ক রোনালদো।

২০১১ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো সর্বশেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। এটি যদি আশঙ্কা হয় তবে আশার খবরও রয়েছে রোনালদো ভক্তের জন্য। সর্বশেষ চারবার তিন ম্যাচের ‘গোলখরা’ কাটিয়েছেন কমপক্ষে ২ গোল করে, এর মধ্যে দুবার হ্যাটট্রিক।

কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তার বিশ্বাস, হাঙ্গেরির বিপক্ষে ম্যাচেই গোলের দেখা পাবেন সিআর সেভেন, ‘রোনালদো এমন একজন খেলোয়াড়, যে প্রতিনিয়তই গোল করে। আমি নিশ্চিত করেই বলতে পারি যে সে হাঙ্গেরির বিপক্ষেই গোলের দেখা পাবে। প্রতিপক্ষের বিপক্ষে আমরা অসংখ্য সুযোগ তৈরি করেছি কিন্তু গোল করতে পারিনি। এটা খুবই দুঃখজনক। আমি মনে করি পরের ম্যাচেই তা হয়ে যাবে।’

পর্তুগালের জন্য রোনালদো যেমন, অস্ট্রিয়ার জন্য তেমনি ডেভিড আলাবা। বায়ার্ন মিউনিখ তারকাও প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন। হাঙ্গেরির বিপক্ষে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র করে বেশ বিপাকে পড়েছে দলটি। অস্ট্রিয়া কোচ মার্সেল কোলারের চোখে আজকের ম্যাচ তাই ‘ফাইনাল’। তিনি বলেন, ‘এখনও আমরা দৌড়ে টিকে আছি। বুধবার আমাদের জিততেই হবে। এটিই আমাদের ফাইনাল।’

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি