'বরফের দৈত্য' আইসল্যান্ড

মাহফুজ রাহমান
২৩ জুন ২০১৬, ১২:৪৮আপডেট : ২৩ জুন ২০১৬, ১৪:০৫

আইসল্যান্ড। নামের মধ্যেই ঠাণ্ডার আভাস। তুষারঝড় আর হিম শীতল আবহাওয়া। যেন বরফে ঢাকা এক পৃথিবী। যার একমাত্র রঙ সাদা। তবে দেশটির নাম বরফে ঢাকা পড়লেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর আগুনের খনি! আগ্নেয়গিরি, তাও আবার সক্রিয়!

আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকের একটি পরিচিত দৃশ্য শহরের সবচেয়ে বড় লেকের ধার দিয়ে অন্তত কয়েক’শ মানুষ ছিপ আর মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে বসে আছেন। সেখানেও সারাদিন-রাত ধরে নিঃশব্দে চলে এক লড়াই। যতক্ষণ না মাছ রাখার বড় বাক্সগুলো ভর্তি হচ্ছে ততক্ষণ সেই মানুষগুলো নাছোড়বান্দা হয়ে বসে থাকেন। হয়তো সেখান থেকে প্রবল ধৈর্য্য আর লড়াই করার মানসিকতা অর্জন করেছে তারা।

গ্রীষ্মের দিনগুলোয় এখানে সূর্য অস্ত যায় না। তখন বেশ আমোদ-প্রমোদেই দিন কাটে আইসল্যান্ডের মানুষদের। আর বরফে ঢাকা শীতকালে সেই সূর্যের দেখাই মেলে না অনেকদিন! বছরে মাত্র ছ’মাস সবুজ ঘাসে ফুটবল খেলতে পারে আইসল্যান্ডের ফুটবলাররা। আর ইউরোর মতো প্রতিযোগিতার শেষ ষোলোতে উঠাতো রীতিমতো রূপকথা!

সেই রূপকথারই জন্ম দিয়েছে আইসল্যান্ড! প্রথমবারের মতো কোনও বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত করেছে দলটি। ইউরোর গ্রুপপর্বে প্রথম ম্যাচে পর্তুগালকে রুখে দেয় তারা। দ্বিতীয় ম্যাচে ড্র করে হাঙ্গেরির বিপক্ষে। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ 'এফ' থেকে রানার্স-আপ হয়ে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করে আইসল্যান্ড।

ইউরো বাছাইপর্বের শুরু থেকেই দলটি দুর্বার। বাছাই পর্বের প্রথম ম্যাচে তুরস্ক আর পরের ম্যাচে লাটভিয়াকে হারিয়ে কিছুদিন আগেই নিজেদের ইতিহাসে প্রথম টানা দু ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে দ্বীপরাষ্ট্রটি। বদলে যাওয়া আইসল্যান্ড নিজেদের মাঠে তো বটেই, আমস্টারডামে গিয়ে পর্যন্ত হারিয়ে এসেছে হল্যান্ডের মতো শক্তিকে।

আইসল্যান্ডের জাতীয় ফুটবল দলের হেড কোচ দু জন। ২০১১ সালে প্রথমে দায়িত্ব দেওয়া হয় সুইডিশ কোচ লার্স ল্যাগারব্যাককে। এর দশদিন পর ওই একই পদেই নিয়োগ পান হেইমির হালগ্রিমসন। যিনি পেশায় একজন ডেন্টিস্টও বটে! জাতীয় দলের দায়িত্ব নিয়েও নিজের চেম্বারে এখনও রোগী দেখেন হালগ্রিমসন।

২০১০ সালে নাইজেরিয়াকে বিশ্বকাপে নেওয়া লার্স ল্যাগারব্যাক যখন আইসল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন তখন দেশটির ফিফা র‍্যাংকিং ছিল ১৩১। পাঁচ বছরের ব্যবধানে তারা এখন ৩৪ নম্বরে! অথচ দেশটিতে এখনও কোনও পেশাদার ফুটবল ক্লাব নেই! আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে তৈরি হয়েছে জাতীয় ফুটবল একাডেমি। যার ভেতর রয়েছে উন্নত মানের কৃত্রিম ঘাসের মাঠ থেকে আধুনিক ফুটবলের প্রয়োজনীয় পারিকাঠামো। দেশটির ফুটবলের সূতিকাগার বলা হয় এই একাডেমিকে। যেটি আইসল্যান্ডের 'লা মাসিয়া' হিসেবেও পরিচিতি পেয়েছে।সমর্থকদের উল্লাস

এই দেশের ফুটবলে আরও একটা লক্ষ্যণীয় দিক হল, উয়েফা লাইসেন্সপ্রাপ্ত কোচের সংখ্যা প্রায় ৬০০! দেশজুড়ে পাঁচ থেকে ছ’বছর বয়সের খুদে ফুটবলপ্রেমীদের খেলা শেখানোর দায়িত্বে থাকেন এই কোচেরা। অথচ এক সময় অধিকাংশ কোচের নিজস্ব ব্যবসা ছিল। বিদেশে কলা রফতানির ব্যবসা। তবে লস লগারব্যাক পাঁচবছর আগে দায়িত্ব নেওয়ার পর থেকে একাডেমির কোচেরা ব্যবসা ছেড়ে কোচিংয়ে মনোনিবেশ করতে শুরু করেছেন। বছর দু’য়েক আগে আইসল্যান্ডে এরকমই একটি একাডেমি পরিদর্শনে গিয়েছিলেন আরিয়েন রোবেন। বলেছিলেন, 'এরকম ফুটবলার তৈরির কারখানা যেখানে তৈরি হয়েছে সেই দেশ কিন্তু ঘুমন্ত দৈত্যই। যেদিন জাগবে, বিশ্বফুটবলকে চমকে দেবে।' বছর কয়েকের ব্যবধানে সেই 'বরফের দৈত্য' জেগে উঠেছে। চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম