১৫ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৮:০৯আপডেট : ২৩ জুন ২০১৬, ১৮:৩৯

১৫ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে আরামবাগ২০০১ সালের পর ফের ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছেছে আরামবাগ। সেমিফাইনালে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা।
এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৪ মিনিটেই গোল পেতে পারতো আরামবাগ। বিজেএমসির বক্সে বল নিয়ে ঢুকতে যাচ্ছিলেন আরামবাগের ফরোয়ার্ড জাফর ইকবাল। কিন্তু তাকে আটকাতে গিয়ে বক্সের খুব কাছেই ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। বিপদজনক এই ফ্রি কিক থেকে প্রথম গোলটা পেয়ে যেতে পারতো তারা। কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের শট বক্সে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের ডিফেন্ডাররা। ফিরতি বলে আবারও শট নেন কেস্টার একন। বক্সে বল পেয়ে শট নেন আকরামুজ্জামান লিটন। গোলরক্ষক আশরাফুজ্জামান হিমেল দৌড়ে এসে বল হাতে নিয়ে নেন।
২৫ মিনিটে সতীর্থের কাছ থেকে লম্বা থ্রু পাস পেয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন আরামবাগের মিডফিল্ডার মো. আব্দুল্লাহ। কিন্তু বলের গতি বেশি থাকায় সুবিধা করতে পারেননি। বল নিজ আয়ত্ত্বে নিয়েছেন গোলরক্ষক হিমেল।

৩৭ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে ফ্রি কিক করে বিজেএমসি। বক্সে বল পেয়ে জোড়ালো শটে গোলরক্ষক মিতুল হাসানকে পরাস্ত করেন ফরোয়ার্ড জাকির হোসাইন জিকু (১-০)। ৬৪ মিনিটে পেনাল্টি পায় আরামবাগ। অনুচং মার্মাকে ফাউল করেন সংকর। পেনাল্টি থেকে গোল করেন কেস্টার একন (১-১)।

৬৯ মিনিটে বা প্রান্ত দিয়ে ঢুকে দর্শণীয় শটে লক্ষ্যভেদ করেন একন। স্কোর লাইন হয় (২-১)। এরপর আব্দুল্লাহ পারভেজের ফ্রি কিকে কিংসলে ফাউল করলে পেনাল্টি পায় বিজেএমসি। কিন্তু গোলের দারুণ সুযোগ নষ্ট করেন বাইবেক। তার শট সাইডপোস্টে লেগে ফেরত আসায় গোল বঞ্চিত হয় বিজেএমসি

ম্যাচের অন্তিম মুহূর্তে আরও একটি সুযোগ নষ্ট করেছেন আব্দুল্লাহ। বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকেছিলেন ঠিকই। কিন্তু শেষ মুহূর্তে বল মেরে দেন পোস্টের বাইরে। ইনজুরি সময়ে  বক্সে ঢুকে বাঁ পায়ে বল জালে ঠেলে দেন আরামবাগের ফরোয়ার্ড জাফর ইকবাল (৩-১)।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম