ইনজুরি যেন আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ!

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৬, ১৪:৪৭আপডেট : ২৪ জুন ২০১৬, ১৫:০২

আর্জেন্টিনা শিবিরে আবারও আশঙ্কার কালো মেঘ। কোপার ফাইনালে ডি মারিয়া খেলবেন কিনা, তা নিয়ে এখনও রয়েছে সংশয়। ডি মারিয়ার দুই বিকল্প লাভেজ্জি ও নিকোলাস গাইতানও চোটে ভুগছেন। এখানেই শেষ নয় ডিফেন্ডার মার্কোস রোহো আর মিডফিল্ডার অগুস্তো ফার্নান্দেজের খেলা নিয়েও আছে সংশয়। সব মিলিয়ে ফাইনালের আগে চোটের বিরুদ্ধে লড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। ইনজুরি যেন আর্জেন্টিনার বড় প্রতিপক্ষ!

পানামার সঙ্গে ইনজুরিতে পড়ে টুর্নামেন্টের তিনটি ম্যাচ খেলতে পারেননি ডি মারিয়া। ফাইনালের জন্য সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কোচ টাটা মার্টিনো জানিয়েছিলেন ফাইনালে পাওয়া যেতে পারে ডি মারিয়াকেও।

তবে সূত্রের খবর ফাইনালও মিস করতে পারেন ডি মারিয়া। বৃহস্পতিবার অনুশীলনের মাঝপথে মাঠ ছাড়েন তিনি। ফাইনালের শুরু থেকেই ডি মারিয়া খেলবেন বলে গতদিন জানালেও ডি মারিয়ার অনুশীলন না করতে পারার খবরে সে আশায় আশঙ্কার কালো মেঘ। আশঙ্কার বিষয় ডি মারিয়ার বিকল্প হিসেবে যে দুজনের খেলার কথা তাদেরও পাচ্ছে না আলবেসিলেস্তরা।

দুই গোল করা এজেকিয়েল লাভেজ্জি গত ম্যাচে বিচিত্র এক দুর্ঘটনায় পড়ে হাতই ভেঙে ফেলেছেন। অস্ত্রোপচার করাতে হবে তার। আরেক উইঙ্গার নিকোলাস গাইতানও চোটে। অবশ্য বদলি হিসেবে নেমে এরই মধ্যে দুই গোল করা টটেনহামের তরুণ তারকা এরিক লামেলা জানিয়ে দিয়েছেন, তিনি প্রস্তুত। এখানেই শেষ নয় ডিফেন্ডার মার্কোস রোহো আর মিডফিল্ডার অগুস্তো ফার্নান্দেজের খেলা নিয়েও আছে সংশয়।

এতো তারকা ফুটবলার অনুপস্থিতিতে মেসি দলকে শিরোপা জেতাতে পারেন কি না সেটিই দেখার বিষয়।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম