ব্রেক্সিটের প্রভাব: রঙ হারাবে ইংলিশ প্রিমিয়ার লিগ

মাহফুজ রাহমান
২৪ জুন ২০১৬, ১৮:৫৬আপডেট : ২৪ জুন ২০১৬, ১৯:০২

ব্রেক্সিটের প্রভাব: রঙ হারাবে ইংলিশ প্রিমিয়ার লিগইউরোপীয় ইউনিয়নে থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে ব্রিটেনের জনগণ। ফলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হচ্ছে যুক্তরাজ্য। এর চরম প্রভাব পড়বে ফুটবল-ক্রিকেটসহ দেশটির খেলাধুলাতেও। ইতোমধ্যে জানা গেছে, ব্রেক্সিটের কারণে ইপিএল-এ খেলতে পারবেন না অনেক তারকা ফুটবলার। এদের মধ্যে রয়েছেন, দিমিত্রি পায়েত, রোমেল লুকাকু, অ্যান্থনি মার্শাল ও কন্তের মতো ফুটবলাররা। নিশ্চিতভাবে এতে রঙ হারাবে ইপিএল।
ইউরোপীয় ইউনিয়নে থাকা অবস্থায় ইউনিয়নভুক্ত দেশের যে কোনও ফুটবলার বিনা ওয়ার্ক পারমিটে ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দিতে পারতেন। যেহেতু এখন ব্রিটেন সংগঠনটি থেকে বের হয়ে গেছে সেহেতু ইইউভুক্ত দেশগুলোর খেলোয়াড়রা বিনা ওয়ার্ক পারমিটে ব্রিটেনে আসতে পারবে না।

গত সিজনে ৪৩২ জন খেলোয়াড় প্রিমিয়ার লিগে খেলার জন্য নিবন্ধন করেছেন। ভোটের পর তাদের ব্রিটেন ছাড়তে হবে। এছাড়া নতুন যারা খেলতে আসবেন তারা আগের মতো বিনা বাধায় ব্রিটেনে অবস্থান করতে পারবেন না। নানান শর্তের বেড়াজালে পড়তে হবে তাদের। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার আকর্ষণ হারাবেন তারা।

ইপিএল-এর বিভিন্ন দলকে বিদেশি খেলোয়াড় কিনতে সহায়তা করা শীর্ষ এজেন্টদের একজন কেইথ হ্যারিস। তিনি বলেন, 'এটা সত্যি অবিশ্বাস্য। এমন চারজন খেলোয়াড় আছেন যারা গত মৌসুমে ক্লাবের হয়ে যথেষ্ট প্রভাব বিস্তার করেছেন, কিন্তু আগামী মৌসুমে খেলতে পারবেন না। এই চারজন হলেন- লিচেস্টারের কন্তে, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যান্থনি মার্শাল, এভারটনের লুকাকু ও ওয়েস্টহামের পায়েত।'

ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগে খেলতে হলে কোনও খেলোয়াড়কে তাদের জাতীয় দলের হয়ে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলতে হবে। ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ দলের খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে কমপক্ষে ৩০ শতাংশ আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। আবার যেসব দেশ ১১-২০ নম্বরে আছে ওইসব দেশের খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে ৪৫ শতাংশ ম্যাচ খেলতে হবে। র‌্যাংকিংয়ে ২১-৩০ এ থাকা দেশগুলোর খেলোয়াড়কে ৬০ শতাংশ এবং পরবর্তী র‌্যাংকিংয়ে থাকা দেশগুলোর প্লেয়ারদের ৭৫ শতাংশ ম্যাচ খেলতে হবে। তবেই কেবল তারা ব্রিটেনে খেলার ওয়ার্ক পারমিট পাবেন।

এ আইনের আওতায় বর্তমানে প্রিমিয়ার লিগে খেলা ১'শরও বেশি খেলোয়াড় ব্রিটেন ত্যাগে বাধ্য হবেন। তবে হ্যারিসের আশা নিজেদের ফুটবলীয় গৌরব ধরে রাখতে কোনও না কোনও উপায় বের করবে সরকার।

অনেকেই আছেন যারা ইংলিশ প্রিমিয়ার লিগে এসে নিজেদের মেলে ধরেছেন, তারকা হয়েছেন। তারপর জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। ওই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, থিয়েরি হেনরি, ডেভিড গিনোলা, দিমিত্রি পয়েতসহ আরও অনেকে। কিন্তু ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাওয়ায় নতুন তারকা সৃষ্টি করা থেকে বঞ্চিত হবে ইপিএল। কারণ ইপিএল-এ তারাই খেলতে আসতে পারবেন যারা নিজেদের জাতীয় দলের হয়ে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলে‌‌‌ছেন।

 /এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের