'আবেগের বশে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি'

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৬, ১১:৪৭আপডেট : ২৭ জুন ২০১৬, ১৪:০৫

'আবেগের বশে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি' হতাশ লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে না জিতেছেন বিশ্বকাপ না কোপা আমেরিকার ট্রফি। সোমবার ভোরে কোপা-আমেরিকায় চিলির বিরুদ্ধে ফাইনালে টাইব্রেকারে গোল ফস্কান তিনি। খেলার শেষে কান্নায় ভেঙে পড়েন ফুটবলের এই মহাতারকা। এরপরই ফুটবল বিশ্বকে হতাশ করে দিয়ে লিওনেল মেসির ঘোষণা, তিনি অবসর নিতে চলেছেন। সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ার শেষ। তাকে আর দেখা যাবে না দেশের হয়ে খেলতে।
মেসি বলেন, 'ম্যাচের পর ড্রেসিং রুমে ফিরে আমি ভাবলাম জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। এটা আমার জন্য নয়!'

মেসির এই সিদ্ধান্ত হতাশ তার সতীর্থরা। সার্জিও রোমেরো বলেন, 'আমার মনে হয় হারের আকস্মিকতায় মেসি এমন সিদ্ধান্ত নিয়েছে। এটা তার আবেগী সিদ্ধান্ত।'

সার্জিও আগুয়েরো বলেন, 'আমাদের ড্রেসিং রুমের অবস্থা খুব একটা ভালো নয়। পেনাল্টি মিসের কারণে লিও এমন সিদ্ধান্ত নিতে পারে না।'

এর আগেও মেসি একবার অনানুষ্ঠানিকভাবে দেশের জার্সি গায়ে না তোলার কথা জানিয়ে দিয়েছিলেন। সেই সময় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কিছু কর্তার মধ্যস্থতায় মেসি দেশের হয়ে খেলতে ফের রাজি হয়েছিলেন। কিন্তু, এবার কি সত্যি সত্যি মেসির অবসরের ঘোষণাকে প্রত্যাহার করানো যাবে? আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কোন পথে হাঁটবে? এখন সেই দিকেই তাকিয়ে মেসির ভক্তকূল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম