‘আশা করি মেসি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবে’

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৬, ১৭:২৬আপডেট : ২৭ জুন ২০১৬, ১৭:৩১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে কোপা আমেরিকা বিজয়ী চিলি ও বার্সায় মেসির সতীর্থ গোলরক্ষক ক্লদিও ব্রাভোর মতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত মেসির। 
তিনি বলেন, ‘আমার কাছে মেসিই বিশ্ব সেরা। আমরা ওর সম্পর্কে খুব ভালোভাবেই জানি। আমি আশা করি, মেসি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাবে।’
অবশ্য এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা জটিলই মনে করছেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। তিনি বলেন, ‘দলকে ছেড়ে যাওয়াটা আসলেই দুঃখজনক। ওর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণও আছে। তবে এ বিষয়ে কথা বলাটা কঠিনই।’

উল্লেখ্য, সোমবার কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে মেসি জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকরে মেসি বলেন, 'জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ও আমার দল জোর চেষ্টা করেছি একটা ট্রফি জেতার জন্য। আমাদের সমর্থকদের জন্য এটা জিততে চেয়েছিলাম। কিন্তু দেশের জন্য কোনও ট্রফি এনে দিতে পারিনি আমরা।' 

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের