বড় কোনও টুর্নামেন্টে ভরাডুবি মানেই কোচদের পদত্যাগ। এবারের ইউরোতেও তেমন ব্যতিক্রম কিছু হলো না। ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে আইসল্যান্ডের কাছে হারের পর পদত্যাগ করেছেন ইংল্যান্ডের কোচ রয় হজসন।
সোমবার রাতে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংলিশরা। এরপরেই ম্যাচ শেষে রয় হজসনের প্রতিক্রিয়া, ‘এভাবে শেষ হওয়ায় আমি দুঃখিত, তবে এমনটা ঘটে। আশা করি, শিগগির আপনারা বড় একটি টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড দলকে দেখতে পারবেন।’
উল্লেখ্য, হজসনের অধীনে খেলা মোট ৫৬ ম্যাচের ৩৩টিতে জিতেছে ইংল্যান্ড। এর মধ্যে ইউরো বাছাইপর্বে ১০ ম্যাচের সবকটিতে জিতেছিল তারা। এই টুর্নামেন্ট শেষেই তার মেয়াদ শেষ হতো। তবে শোনা যাচ্ছিল চুক্তির মেয়াদ বাড়তেও পারে তার। সেখানে এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইকের শর্ত ছিল ফ্রান্সে ইংল্যান্ড ভালো করলে থাকতে পারবেন হজসন।
/এফআইআর/








