মেসি জাতীয় দলকে বিদায় জানালেও তাকে জাতীয় দলেই থাকতে বলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। এমনকি ২০১৮ সালের বিশ্বকাপেও মেসির খেলা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
আর্জেন্টিনার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মেসিকে অবশ্যই জাতীয় দলে থাকতে হবে। কারণ তার এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়ে গেছে। সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্যই রাশিয়ায় ফিরবে।’
ফেরানোর বিষয়ে মেসির সঙ্গে কথাও বলতে চান ম্যারাডোনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলবো। আমি তাকে একা চলে যেতে দেবো না।’
এদিকে গতকাল একই কথা বলেছিলেন বার্সায় মেসির সতীর্থ গোলরক্ষক ক্লদিও ব্রাভো। তার মতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত মেসির।
/এফআইআর/








