প্রকাশিত হয়েছে কোপা আমেরিকা ফুটবলের সেরা একাদশ। যেখানে চ্যাম্পিয়ন চিলি ও রানার্স-আপ আর্জেন্টিনার খেলোয়াড়দেরই আধিপত্য। তবে একাদশে চিলির আটজন ও আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় রয়েছেন।
আর্জেন্টিনার তিনজন খেলোয়াড় হলেন- ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, মিডফিল্ডার হ্যাভিয়ের মাসচেরানো ও অধিনায়ক লিওনেল মেসি।
একাদশে চিলির আট খেলোয়াড়রা হলেন- গোলরক্ষক ও অধিনায়ক ক্লদিও ব্রাভো, তিন ডিফেন্ডার- মাওরিসিয়ো ইসলা, গ্যারি মেডেল, জিন বিসিজুর, দুই মিডফিল্ডার আর্তুরো ভিদাল, চালের্স আরানগুয়েজ এবং দুই স্ট্রাইকার- এডুয়ার্ডো ভারগাস ও অ্যালেক্সিস সানচেজ।
উল্লেখ্য, কোপার ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জেতে চিলি।
/এফআইআর/








