মেসিকে ফিরতেই হবে: পেলে

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১২:৪৬আপডেট : ০২ জুলাই ২০১৬, ১২:৫০

মেসিকে ফিরতেই হবে: পেলে লিওনেল মেসিকে অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন কিংবদন্তি ফুটবলার পেলে। মেসিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে পেলে বলেন, ‘এটা সবাই মানবে যে গত এক দশক জুড়ে এই বিশ্বের সেরা ফুটবলারের নাম লিওনেল মেসি। আমি মেসিকে অনুরোধ করছি সে যেন অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। আশা করি, ও আমার অনুরোধ রাখবে। ওর ফুটবলে ফিরে আসা সকলের পক্ষেই অত্যন্ত দরকারি।'

কোপার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। ওই ম্যাচে পেনাল্টি মিস করেন তিনি। এ বিষয়ে পেলে বলেন, 'যে পেনাল্টি শট নিতে যায়, তার শট লক্ষ্যভ্রষ্টও হতে পারে। এটা ফুটবলেরই অঙ্গ। মেসি কেন তার জন্য নিজেকে অপরাধী মনে করছে? ওকে বিশ্ব ফুটবলে খুবই প্রয়োজন। ফুটবলের স্বার্থেই মেসিকে আবার ফিরতে হবে।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম