রোনালদোকে নিয়ে ভাবছেন না গ্যারেথ বেল!

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১৬:১৪আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৬:১৬

বেল-রোনালদো প্রথমবারের মতো ইউরোর মিশনে নেমে বাজিমাত করেছে গ্যারেথ বেলের ওয়েলস! ৫৮ বছর পর বড় কোনও প্রতিযোগিতা খেলতে আসা দলটি শুক্রবার রাতে তারকাখচিত বেলজিয়ামকে ৩-১ গোলে উড়িয়ে ইউরোর সেমিতে উঠেছে।
সেমিফাইনালে গ্যারেথ বেলের প্রতিপক্ষ তার রিয়াল সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। আগামী ৬ জুলাই ফাইনালের উঠার লড়াইয়ে এই দল দুটি মুখোমুখি হবে লিওতে।

এই ম্যাচে ওয়েলস-পর্তুগাল লড়াই নয় বরং রোমাঞ্চ ছড়াচ্ছে বেল-রোনালদো দ্বৈরথ। ওয়েলসের গ্যারেথ বেল, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, দুজনই কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। ক্লাব ফুটবলে বন্ধু হলেও জাতীয় দলের হয়ে একে অন্যের ‘শত্রু’!

তবে গ্যারেথ বেল জানিয়ে দিয়েছেন, সেমিফাইনালে তিনবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদোকে নিয়ে চিন্তিত নন তিনি। তার মতে, 'এটা মূলত পর্তুগাল বনাম ওয়েলস ম্যাচ। এর বাইরে আর কিছুই নয়।’

ওই ম্যাচে পর্তুগালকে হারাতে মুখিয়ে আছেন বেল। তিনি বলেন, 'আমরা যোগ্য দল হিসেবেই সেমিফাইনালে উঠে এসেছি। প্রতিযোগিতা যত এগোচ্ছে ততই শক্তিশালী হয়ে উঠছি। আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচগুলোতে প্রয়োগ করছি। সেমিফাইনালে আমরা নিজেদের উজাড় করে দেব।’

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক