চলমান ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট কাটতে শেষ চারে পৌঁছেছে পর্তুগাল,ওয়েলস, জার্মানি ও ফ্রান্স। ০৬ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় প্রথম সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনলদোর পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে গ্যারেথ বেলের ওয়েলস। আর ০৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জার্মানি এবং স্বাগতিক ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালে ইতালিকে হারিয়ে সেমিতে পৌঁছেছে জার্মানি। আর পোল্যান্ডকে হারিয়ে শেষ চারে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কোয়ার্টারের সেই দুটি ম্যাচই গড়িয়েছে টাইব্রেকারে।
অন্যদিকে এডেন হ্যাজার্ড, ডি ব্রুইনদের বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে সেমির টিকিট কাটে গ্যারেথ বেলের ওয়েলস। অপর কোয়ার্টার ফাইনালের ম্যাচে রূপকথার গল্প তৈরি করা আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে সেমিফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে স্বাগতিক ফ্রান্স।
/এমআর/








