রবিবার ইউরোর ফাইনালে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৬, ১৬:০৮আপডেট : ০৮ জুলাই ২০১৬, ১৬:১৫

রবিবার ইউরোর ফাইনালে মুখোমুখি ফ্রান্স-পর্তুগাল আগামী রবিবার পর্দা নামছে দীর্ঘ এক মাসের ধরে চলা ইউরো কাপের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ফ্রান্স এবং পর্তুগাল। সেন্ট ডেনিসে স্টাদে ডি ফ্রান্স স্টেডিয়ামে রবিবার রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং পর্তুগাল। দুদলের এ লড়াইটা অনেকটা রূপ নিয়েছিল বেল বনাম রোনালদোর লড়াইয়ে। সেটিতে শেষ পর্যন্ত রোনালদোরই জয় হয়েছে। ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে ওঠে পর্তুগাল।
বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ঘরের মাঠে রুখে দিয়ে অনেকটাই চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী গ্রিজম্যানের ফ্রান্স। গ্রিজম্যানের কল্যাণেই মূলত ফাইনালে উঠেছে ফ্রান্স। জার্মানির বিপক্ষে ম্যাচে একাই দু গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।
১৯৮৪ ইউরোর পর এবার, স্বাগতিক হিসেবে দুবার ফাইনালে ওঠা প্রথম দল ফ্রান্স। সেবার ইউরোও জিতেছিল মিশেল প্লাতিনির ফ্রান্স। এবারও কি তেমন কিছু হবে? উত্তরটা পেতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস