বার্সা ছাড়তে বাধ্য হতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০১৬, ১৪:৩০আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৪:৩৪

বার্সা ছাড়তে বাধ্য হতে পারেন মেসি কর ফাঁকি মামলায় মেসির ২১ মাসের জেল হওয়াতে নড়েচড়ে বসেছে স্প্যানিশ ফুটবল লিগ কমিটি। তারা আশঙ্কা করছেন মামলার জালে জড়িয়ে মেসি হয়তো স্পেন ছেড়ে পাড়ি জমাতে পারেন অন্য কোনও লিগে।এমনটি ইঙ্গিত দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস।
মেসির বিরুদ্ধে আদালতের এমন সাজাতে ভীত সন্ত্রস্ত লা লিগার সভাপতি। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে  মেসি হয়ত বার্সা ছাড়তে বাধ্য হতে পারে। এটি নিয়ে আমি খুব ভীত।  কিন্তু আমি একটি কথাই বলতে চাই আমরা বিশ্বাস করি সে দোষী নয় এবং আমরা তাকে এখানে পেয়ে খুশি।’
মেসির এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে বার্সেলোনা। ক্লাবের সভাপতি বার্তেমেউ এক টুইট বার্তায় বলেন, ‘লিও, তোমাকে যারা আঘাত করেছে তারা শুধু তোমাকে নয় পুরো বার্সেলোনা এবং বার্সেলোনার ইতিহাসকে আঘাত করেছে। তোমার পাশে আমরা শেষ পর্যন্ত থাকবো।’
পুরো ঘটনাটাকে অনেকে আবার কাতালুনিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন। কাতালুনিয়ার স্বাধীনতার দাবি নিয়ে স্প্যানিশ সরকারের সঙ্গে ঝামেলা দীর্ঘদিনের। সেই কারণেই রিয়াল মাদ্রিদের ফুটবলারদের ছেড়ে দিলেও মেসিকে আইনি সমস্যায় জড়িয়ে রেখে চাপ বাড়াতে চাইছে স্প্যানিশ সরকার। এমনটাও মনে করছেন অনেকে।
বুধবার কর ফাঁকি মামলায় বার্সেলোনার একটি আদালত ২১ মাসের কারাদণ্ড দিয়েছে আর্জেন্টিনা এবং বার্সেলোনার ফুটবলার লিওনেল মেসিকে। পাশাপাশি ২০ লাখ ইউরো জরিমানাও করা হয় তাকে। একই সঙ্গে তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড ও ১৫ লাখ ইউরো জরিমানা করা হয়।  তবে স্প্যানিশ আইনানুযায়ী দুবছরের কম সাজা হলে জেলে যেতে হয় না।

ইতোমধ্যে মেসির বার্সা ছাড়া গুঞ্জনে টাকার বস্তা নিয়ে নেমেছে কয়েকটি ইংলিশ ক্লাব। চেলসি এবং ম্যানচেস্টার সিটি মেসিকে পেতে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে মেসির ইংলিশ লিগে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারে জাভি বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ততটা রক্ষণাত্মক ফুটবলের রমরমা নেই বলে ইপিএলে মেসি আরও ভাল খেলবে।’ এখন শুধু সময়েই বলে দিবে ভবিষ্যতে মেসি কোথায় থাকছেন।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম