মঙ্গলবার থেকে মামুনুলদের দায়িত্ব নিচ্ছেন সেইন্টফিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৬, ১৫:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৬:০৩

মঙ্গলবার থেকে মামুনুলদের দায়িত্ব নিচ্ছেন সেইন্টফিট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট আগামী ১২ জুলাই মঙ্গলবার ঢাকায় এসে শুরু করবেন তার বাংলাদেশ মিশন।
গত  ২৫ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে প্রাথমিক কথাবার্তার পর দেশে ফিরে গিয়ে সেইন্টফিট তার চূড়ান্ত সম্মতি জানান।
আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ খেলবে বাংলাদেশ।  আপাতত শুধু এই দুই ম্যাচের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তাকে!
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন,  ‘ঢাকায় নামার সঙ্গে সঙ্গে সেইটফিটের হাতে জাতীয় দল তুলে দিতে আমরা তৈরি। ১৫ ও ১৭ জুলাই নেপালের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক ম্যাচে খেলারও চিন্তা ভাবনা করছি। তবে ক্লাবগুলো খেলোয়াড়দের ছাড়তে রাজি হচ্ছে না। তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা এ ব্যাপারে  সিদ্ধান্ত নেব।’
উল্লেখ্য আগামী ২৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো তাই খেলোয়াড়দের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ।
টম সেইন্টফিট সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে হাই-প্রোফাইল কোচ। ইতোমধ্যে তিনি টোগো, নামিবিয়া, ইয়েমেন, জিম্বাবুয়ের কোচ ছিলেন। ক্লাব পর্যায়ে কোচিং করিয়েছেন মধ্য প্রাচ্য ও আফ্রিকায়। বাংলাদেশকে ভুটানের বিপক্ষে জেতাতে পারলে বাফুফে সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে।

পল সেইন্টফিটের আগমনের সঙ্গে ইতি ঘটবে ডাচ কোট লোডভিক ডি ক্রুইফ অধ্যায়ের। ২০১৩ সালের জুন থেকে বিভিন্ন মেয়াদে তিনি ছিলেন বাংলাদেশ ফুটবর দলের কাণ্ডারি। তবে গত মাসে  এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের প্রথম পর্বে তাজিকিস্তানের কাছে দুশানবেতে ৫-০  ও ঢাকায় ১-০ গোলে হারের পর তাকে নিয়ে ভিন্ন চিন্তা-ভাবনা করা শুরু করে বাফুফে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী