ইউরোর সেরা একাদশে রোনালদো, নেই গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৬, ১৩:৫৮আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৪:০৬

রোনালদো-বেল ইউরো চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই একাদশে জায়গা পাননি তার রিয়াল মাদ্রিদ সতীর্থ ওয়েলস তারকা গ্যারেথ বেল।
বেলের জায়গা না হলেও ওয়েলসের জো অ্যালেন ও অ্যারন রামসি আছেন এই একাদশে।
ইউরোর একাদশে রোনালদো ছাড়াও শিরোপাজয়ী পর্তুগালের পক্ষে আছেন গোলরক্ষক রুই প্যাত্রিসিও, পেপে ও রাফায়েল গেরেইরো।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যান। ৬ গোল করে প্রতিযোগিতার সেরা গোলদাতা তিনি। এছাড়া একাদশে আছেন রানার্সআপ ফ্রান্সের আরেক খেলোয়াড় দিমিত্রি পায়েত। এই পায়েতের ট্যাকলেই চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো।
একাদশে জার্মানির হয়ে আছেন জশুয়া কিমিচ, জেরোম বোয়াটেং আর টনি ক্রুস।
ইউরো সেরা একাদশ: রুই প্যাত্রিসিও (পর্তুগাল), জশুয়া কিমিচ (জার্মানি), জেরোম বোয়াটেং (জার্মানি), পেপে (পর্তুগাল), রাফায়েল গেরেইরো(পর্তুগাল), টনি ক্রুস (জার্মানি), জো অ্যালেন (ওয়েলস), গ্রিজম্যান (ফ্রান্স), অ্যারন রামসি (ওয়েলস), দিমিত্রি পায়েত (ফ্রান্স), ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম