সুবিধাবঞ্চিত শিশুদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ২০:০২আপডেট : ১২ জুলাই ২০১৬, ২০:৩২

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবলে চ্যাম্পিয়ন ফুটবল সাপোর্টার্স ফোরাম সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে আরামবাগ ফুটবল একাডেমি। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত পল্টন ময়দানে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামকে ২-০ গোলে পরাজিত করে আরামবাগ ফুটবল একাডেমি।

জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আরামবাগের মো. সাব্বির। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার ও রানার আপ দলকে ৪ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সালমান। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আরামবাগ ফুটবল একাডেমির হৃদয় (৯ গোল)।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের এডিশনাল ডিরেক্টর নিয়ামুল হক (হেড অব সার্ভিস) ও ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী