প্রথম বাংলাদেশি হিসেবে ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন ফাহাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৬, ১৯:৩২আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৯:৪১

প্রথম বাংলাদেশি হিসেবে ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছেন ফাহাদ বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে ইনজুরিজনিত ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। গত ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হাঁটুতে আঘাত পান ফাহাদ। পরে ফিফার কাছে আর্থিক সাহায্যর আবেদন জানান তিনি। ফিফা কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর তাকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো চৌত্রিশ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন উদাহরণ এটিই প্রথম।

ফিফা ফাহাদের ইনজুরিজনিত মাঠে অনুপস্থিতির নাম দিয়েছে টোটাল টেম্পোরারি ডিসএবলমেন্ট। সর্বোচ্চ ৯০ দিনের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম রয়েছে এতে। ফাহাদের ইনজুরিও সেরে ওঠার সময় ধরা হয়েছে ৬০ দিনের। এজনে ফিফা বাফুফে থেকে সংগ্রহ করেছে ফাহাদের সঙ্গে তার ক্লাবের চুক্তিটি।

ফাহাদ বর্তমানে ঢাকা আবাহনীর হয়ে খেলছেন। আবাহনীর সঙ্গে ফাহাদের চুক্তি মোতাবেক তার দৈনিক বেতন ও সামাজিক নিরাপত্তা ব্যয় বের করেছে ফিফা। তার দৈনিক বেতন ধরা হয়েছে ১৬৪৩.৮৪ টাকা। সামাজিক নিরাপত্তা ব্যয় ধরা হয়েছে ১৩১৫.০৭ টাকা। মোট ২৯৫৮ টাকা ৯১ পয়সা হারে ফাহাদকে ষাট দিনের জন্য এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো চৌত্রিশ টাকা ক্ষতিপূরণ দেবে ফিফা।

টাকা অবশ্য ফাহাদ সরাসরি পাবেন না। এটি আসবে তার ক্লাব আবাহনীর অ্যাকাউন্টে। সেখান থেকে তিনি এ অর্থ তুলে নেবেন। এ ব্যাপারে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের নতুন মাইলফলক। ফাহাদ সময়মতো ফিফার কাছে ক্ষতিপূরণ চাওয়াতে ও যথাযথভাবে যোগাযোগ করায় এটি সম্ভব হয়েছে। এটি খেলোয়াড়দের মানে নিরাপত্তার অভাবজনিত ভীতি দূর করবে।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী