ফার্গুসনের চোখে সেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৬, ১৫:১৪আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৫:১৬

ফার্গুসনের চোখে সেরা রোনালদো বলা যায়, বিশ্ব ফুটবলে রোনালদোর আগমন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই। সেখান থেকে রিয়ালে পাড়ি জমান সিআর সেভেন। বিভিন্ন সময় সাবেক শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশদের প্রিয় ফার্গি। এবার রোনালদোকে এ প্রজন্মের সেরা ফুটবলার বলে অখ্যায়িত করলেন তিনি।

ফার্গুসন বলেন, 'তার ফুটবলের প্রতি দারুণ দায়বদ্ধতা রয়েছে। সে সব সময়ই ভালো করতে চায়, জিততে চায়। ম্যানইউতে আমার সময় সে সবচেয়ে বেশি উন্নতি করেছিল। সে কঠোর পরিশ্রমি।'

তিনি আরও বলেন, 'স্বাভাবিকভাবে সেরা ফুটবলাররা তার নিজের সেরাটা পাঁচ কিংবা ছয় বছর দিতে পারে। পরে এটা শেষ হয়ে যায়। কিন্তু ক্রিস্টিয়ানো এটা করছে ১০ বছর ধরে। যা অসাধারণ। প্রতিটি প্রজন্মেই বিশেষ ফুটবলার থাকে, বর্তমানে ক্রিস্টিয়ানো।'

২০০৩ সালে স্পোর্টিং থেকে মাত্র ১৮ বছর বয়সে রোনালদোকে ম্যানইউতে নিয়ে আনেন ফার্গুসন। আর সে সময়ই নাকি তিনবারের ব্যালন ডি’অর জয়ীর মাঝে অসাধারণ ফুটবল দক্ষতা দেখেছিলেন তিনি। যা আজ তাকে বিশ্বসেরা বানিয়েছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম