দ্বিতীয় শীর্ষ ধনী ক্লাব রিয়াল, তৃতীয় বার্সা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৬, ১৫:২৪আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৫:২৮

প্রথমবারের মতো ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনী ক্রীড়া প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে ফুটবলের বাইরে কোনও ক্লাব জায়গা করে নিল। বিশ্বের ৫০টি ধনী ক্রীড়া প্রতিষ্ঠানের জরিপে টানা তিনবারে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে পেছেনে ফেলে ১ নম্বরে জায়গা করে নিয়েছে আমেরিকান রাগবি দল ডালাস কাউবয়।

গত এক বছরে ডালাস কাউবয়ের আয় দেখানো হয়েছে ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের বারের থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর শীর্ষে থাকা রিয়াল নেমে গেছে দ্বিতীয় স্থানে। আর চতুর্থস্থানে থাকা বার্সেলোনা উঠে এসেছে তৃতীয়তে। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান পঞ্চম।

দ্বিতীয় শীর্ষ ধনী ক্লাব রিয়াল, তৃতীয় বার্সা

২০১৩,২০১৪ ও ২০১৫ সালে শীর্ষ ধনী ক্লাব নির্বাচিত হয়েছিলো রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১১ ও ২০১২ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটে ছিল সবার ওপরে। তবে এবার প্রথম ভিন্ন চিত্র দেখা গেল।

স্পন্সর, টিভি স্বত্ত ও বিভিন্ন আয়ের উৎস থেকে রিয়াল গত এক বছর ৩.৬৫ মার্কিন ডলার ঘরে তুলেছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার আয় দেখানো হয়েছে ৩.৫৫ মার্কিন ডলার। চুতর্থ স্থানে থাকা আমেরিকার বেসবল দল নিউইয়র্ক ইয়ানিস ঘরে তুলেছে ৩.৪০ মার্কিন ডলার। আর পাঁচে থাকা ম্যানইউ’র আয় ৩.৩৭ মার্কিন ডলার। তালিকায় অবশ্য আমেরিকান রাগবি দলগুলোরই আধিপত্য। শীর্ষ ৫০টি ক্লাবের মধ্যে যেখানে ২৭টি দলই সেখানের।

তালিকায় অন্য ফুটবল ক্লাবগুলোর মধ্যে ১২ নম্বরে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ২৩ নম্বরে আর্সেনাল, ২৮ নম্বরে ম্যানচেস্টার সিটি, ৩৬ নম্বরে চেলসি ও ৪১ নম্বরে লিভারপুল।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম