১৫ই জুলাই থেকে ভারতে শুরু হচ্ছে ফুটসল প্রিমিয়ার টুর্নামেন্ট। ভারতের মাটিতে প্রথম আন্তর্জাতিক মানের ফুটসল প্রতিযোগিতা। ছয় দলের টুর্নামেন্টে দেখা যাবে বিশ্বের নামী তারকাদের।
ইতোমধ্যে ভারতে পৌঁছেছেন রাদামেল ফ্যালকাও (চেন্নাই), রায়ান গিগস (মুম্বাই), হার্নান ক্রেসপো (কলকাতা) এবং ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো (গোয়া)।
পল স্কোলস ও রায়ান গিগসকে স্বাগত জানাতে চেন্নাই বিমানবন্দরে হাজির হন ম্যানচেস্টার ইউনাইটেডের স্থানীয় ভক্তরা। ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে সোশ্যাল সাইটে সমর্থকদের উদ্দেশ্যে রোনালদিনহোর বার্তা, ‘নমস্তে ইন্ডিয়া।’
উদ্যোক্তারা আশাবাদী, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট যেভাবে ভারতে জনপ্রিয়তা লাভ করেছে, তেমনি ফুটবলের এই সংক্ষিপ্ত রূপও ভারতে ব্যাপক সাড়া ফেলবে।
/এমআর/








