বিপিএল-এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আরামবাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৯:০৫আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:০৭

বিপিএল-এ ধারাবাহিকতা ধরে রাখতে চায় আরামবাগ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফেডারেশন কাপে ভালো খেলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় আরামবাগ ক্রীড়া সংঘ। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে বিপিএল দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে এ কথা বলেছেন দলটির অধিনায়ক মিতুল হাসান।

অধিনায়কের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে মিতুল হাসান বলেন ‘আমরা এবারের ফেডারেশন কাপ ফুটবলে ভালো খেলেছি। বিপিএল-এ আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আর বিপিএলকে সামনে রেখে আমাদের প্রস্তুতিও ভালো হয়েছে। এছাড়া কোচের গেম প্ল্যান অনুযায়ী আমরা খেলতে চেষ্টা করবো। অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্য ঊনিশ-বিশ। তাই শিরোপার দিকে লক্ষ্য রেখেই এগিয়ে যাবো।’

উল্লেখ্য, ফেডারেশন কাপে এবারের আসরে রানার্স-আপ হয় কোচ সাইফুল বারী টিটুর এই শিষ্যরা।

এদিন মিতুলের সঙ্গে সুর মেলান ম্যানেজার নেয়ামুল মজিদ জলিও। ফেডারেশন কাপ ফুটবলে তার দল যেভাবে খেলেছে ঠিক সেই খেলাটিই তারা খেলতে চান এবারের প্রিমিয়ার লিগে।

তবে দলটির সহকারী কোচ শেখ জাহিদুর রহমান মিলন বললেন ভিন্ন কথা। গণমাধ্যম তার কাছে প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, ‘আরামবাগ চ্যাম্পিয়নশিপের জন্য দল গঠন করেনি। আপনারা যদি বলেন আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছি, রানার্সআপ হয়েছি; তাই বলে প্রিমিয়ার ফুটবলেও চ্যাম্পিয়ন হবো এটা ঠিক নয়। আপনারা আরামবাগের শক্তিমত্তা সম্পর্কে অবশ্যই অবগত আছেন। তবে চ্যাম্পিয়ন হতে নয় বরং মোটামুটি মানের একটি দল করেছে। আমাদের টার্গেট ভালো ফলাফল করা। তার মানে দ্বিতীয় বা তৃতীয় স্থান।’

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম