মুক্তিযোদ্ধার লক্ষ্য শীর্ষ চার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৯:০৯আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:২৫

মুক্তিযোদ্ধার লক্ষ্য শীর্ষ চার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এবার শক্তিশালী দল গঠন করতে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শীর্ষ চার বা সেরা চারে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে বিপিএল দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে এ লক্ষ্যই নির্ধারণ করেছে দলটির ম্যানেজমেন্ট। 

মুক্তিযোদ্ধার ম্যানেজার আব্দুল মান্নান মজুমদার জানালেন, ‘এবার মোটামুটি সংগঠিত দলই মুক্তিযোদ্ধা। বরাবরই টিম ভালো করে আসছে। এবার মুক্তিযোদ্ধা মোটামুটি সংগঠিত দল। আমাদের দল ভালো খেলা উপহার দেবে বলে আশা রাখি।’

মুক্তিযোদ্ধা কোচ আব্দুল কাইয়ুম সেন্টু বলেন, ‘হেড কোচ হিসেবে এবারই প্রথম অ্যাসাইনমেন্ট পেয়েছি। মুক্তিযোদ্ধা যখন দল গড়ে, ততদিনে মোটামুটি সব ক্লাবগুলো দল গুছিয়ে নিয়েছে। তারপরও সবকিছু মিলিয়ে যে দল হয়েছে, আর বিগত দুই টুর্নামেন্টে দল যে পারফরম্যান্স করেছে তাতে আমি খুশি। তবে আমার দল আরেকটু ভালো করার ক্ষমতা রাখে। লিগে সেটিই দেখাতে চাই, মুক্তিযোদ্ধার লক্ষ্যটা খুব উঁচুতে নয়।’ বাস্তবতাটা মেনে নিয়ে দলের কোচ জানালেন সেরা চারে থাকার লক্ষ্য তাদের।

মুক্তিযোদ্ধার অধিনায়ক সাইদুল হক জানালেন, ‘আমাদের চেষ্টা থাকবে মাঠে আমাদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া। আশা করি দর্শকদের খুশি করতে পারবো।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম