চমক দেখনো অব্যাহত রাখবে ব্রাদার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ২০:০৬আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২০:০৯

চমক দেখনো অব্যাহত রাখবে ব্রাদার্স 'অরেঞ্জ ব্রিগেড' খ্যাত ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে চূড়ান্ত সাফল্য না পেলেও সবসময়ই চমক সৃষ্টি করে আসছে। আজ বাফুফে ভবনে বিপিএল দলগুলোর পরিচিতি অনুষ্ঠানে, সে চমক দেখনো অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান বলেছেন,‘শুধু বলার জন্য না। ব্রাদার্স সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই লড়াই করে। লিগেও চ্যাম্পিয়ন হবার জন্যই লড়াই করব। এ জন্যই আমরা চমক দেখাতে সক্ষম হই।'

এবার নেপালের কোচ বাল গোপাল মহার্জনকে উড়িয়ে এনেছে ব্রাদার্স। এই কোচ মনে করেন ফুটবলে যেকোনও কিছুই সম্ভব। তিনি বলেন, 'টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে আমি খুশি। নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। ফুটবলে যেকোনও কিছুই ঘটতে পারে। আমাদের সবগুলো ক্লাবকেই ভিন্ন ভিন্ন ভেন্যুতে ভ্রমণ করে খেলতে হবে। রিকভারির সময় পেতেই কষ্ট হবে। আশা করি আয়োজকরা এ বিষয়টির দিকেও নজর দেবেন।’

দলীয় অধিনায়ক ইবায়েদ হোসেন কমল বলেন, 'সিনিয়র-জুনিয়র মিলে এবার আমাদের ভালো দল হয়েছে। লিগেও ভালো করতে চাই।'

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম