অলিম্পিক ফুটবলে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৩:৩০আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৪:৪৩

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শোকেসে রয়েছে কনফেডারেশন কাপ, কোপা আমেরিকার মতো বড় আসরের শিরোপা। তবে সেলেকাওদের আক্ষেপ একটাই, অলিম্পিক ফুটবলে এখনও সোনা জেতা হয়নি।

এবার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় ব্রাজিলিয়ানরা। আগেই অবশ্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল ব্রাজিল। তবে ইনজুরির কারণে সেই দল থেকে নিজেকে সরিয়ে নেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ডগলাস কস্তা। খেলতে পারবেন না শাখতার দোনেস্কের মিডফিল্ডার ফ্রেডও।

ফলে ব্রাজিলের অলিম্পিক দলে দু’টি পরিবর্তন এসেছে। ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে যুক্ত হয়েছেন দুই মিডফিল্ডার রেনাতো অগাস্টো ও ওয়ালেস। যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে জমা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

কস্তার অভাব পূরণ করবেন চাইনিজ ক্লাব বেইজিং গুয়ানের হয়ে খেলা রেনাতো অগাস্টো। অন্যদিকে, শাখতার দোনেস্ক ২৩ বছর বয়সী ফ্রেডকে ছাড়তে রাজি না হওয়ায় তার জায়গায় খেলবেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর ওয়ালেস।

অলিম্পিক দলে ২৩ বছরের অধিক বয়সী তিনজন খেলোয়াড় রাখার সুযোগ রয়েছে। অধিনায়ক নেইমারের সঙ্গে ৩৭ বছর বয়সী পালমেইরাস গোলরক্ষক ফার্নান্দো প্রাসের সঙ্গী এখন ২৮ বছর বয়সী রেনাতো।

ব্রাজিলের অলিম্পিক দল

গোলরক্ষক: ফার্নান্দো প্রাস ও উইলসন।

ডিফেন্ডার: মারকুইনিয়োস, দগলাস সান্তোস, জেকা, উইলিয়ান, লুয়ান ও রদ্রিগো কায়ো।

মিডফিল্ডার: চিয়াগো মাইয়া, রেনাতো অগাস্টো, ফেলিপে অ্যান্ডারসন, রাফিনহা, রদ্রিগো দৌরাদো ও ওয়ালেস।

ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস, গাব্রিয়েল বারবোসা, লুয়ান ও নেইমার।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম