তরুণ খেলোয়াড়দের দিকে চোখ বার্সার

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৬, ১৬:৩২আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৬:৩৮

তরুণ খেলোয়াড়দের দিকে চোখ বার্সার এ বছর ট্রান্সফার উইন্ডোতে এখন পর্যন্ত তিন ফুটবলারকে কিনেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তিনজনেরই বয়স ২২। তারা হলেন লুকাস ডিগনে, স্যামুয়েল উমতিতি ও ডেনিস সুয়ারেজ। গুঞ্জন রয়েছে অ্যাটলেটিকো থেকে বার্সায় যোগ দিতে যাচ্ছেন ২৩ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তা। যাতে স্পষ্ট কাড়ি কাড়ি টাকা খরচ করে তারকা ফুটবলার নয় বরং তরুণ খেলোয়াড় কেনার দিকে মনযোগ কাতালান ক্লাবটির। দীর্ঘ সময় সার্ভিস পাওয়ার জন্য তরুণদের পেছনে বিনিয়োগ করতে চায় বার্সেলোনা।

বরাবরই বার্সা মূলত তরুণ খেলোয়াড়দের কিনতেই আগ্রহী। তরুণদের দলে ভিড়িয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দলের সঙ্গে মানিয়ে নিয়ে তবেই তাদের মাঠে নামাতে আগ্রহী তারা। পিএসজি থেকে লুকাস ডিগনেকে বার্সায় আনার আনুষ্ঠানিক ঘোষণার দিন বার্সার ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ বলেছিলেন, 'শুধু ভালো মানের খেলোয়াড় নয় একই সঙ্গে দীর্ঘদিন সেবা পাওয়াটাও বেশি গুরুত্বপূর্ণ।'

নবীন খেলোয়াড়দের দলের প্রবীণদের সঙ্গে মিলিয়ে খেলাতে চায় বার্সা। জেরার্ড পিকে ও মাসচেরানোর পেছনে খেলবেন সদ্য বার্সায় পা রাখা স্যামুয়েল উমতিতি। জর্ডি আলবার পেছনে খেলবেন ডিগনে। অন্যদিকে মিডফিল্ডে তৃতীয় অথবা চতুর্থ পছন্দ নবাগত ডেনিস সুয়ারেজ।

এর আগে ২০১৩-১৪ মৌসুমে ২১ বছর বয়সী নেইমারকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম