জয় দিয়ে শুরু মরিনহোর, হেরে গেল কন্তের চেলসি

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ১৫:০৮আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৫:১২

নতুন মৌসুমের শুরুতে দুই ইংলিশ দৈত্য ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ক্ষমতার মসনদে পরিবর্তন এসেছিল। লুইস ফন গালকে সরিয়ে রেড ডেভিলদের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনহো। অন্যদিকে ব্লুজদের হাল ধরেছেন অ্যান্তোনিও কন্তে। শনিবার প্রাক মৌসুম প্রস্তুতিতে নেমেছিল সেই দু দল। ফলে ম্যানেজার হিসেবে ওই দু জনের কোচিং অভিষেকও হয়ে গেল এদিন। তাতে বিপরীত অভিজ্ঞতা হলো মরিনহো-কন্তের।

কন্তে-মরিনহো

অস্ট্রিয়ার উইয়েনে গিয়ে আলিয়াঞ্জ স্টেডিয়ামে গিয়ে স্বাগতিক র‌্যাপিড উইয়েনের কাছে ২-০ গোলে হেরেছে কন্তের চেলসি। উইয়ানের পক্ষে একটি করে গোল করেন জলিনটন ও টমি।

অন্যদিকে উইগানের মাঠে গিয়ে ইংল্যান্ডের উইলিয়াম কেন ও বেলজিয়ান ফরোয়ার্ড আন্দ্রে পেরেরার লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে জেতে মরিনহোর প্রশিক্ষণাধীন ম্যানইউ।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যানইউকে লিড পাইয়ে দেন তরুণ উইল কেন। পরে ম্যাচের ৫৯ মিনিটে আন্দ্রেস পেরেইরা গোল করলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ঐতিহ্যবাহী দলটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী