কোপা আমেরিকায় ব্যর্থতার পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন লিওনেল মেসি। বার বার শিরোপার কাছে গিয়েও হতাশ হতে হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তাই মেসির দশাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেই মন্তব্য করেছেন আর্জেন্টিনারই সাবেক তারকা হারনান ক্রেসপো।
তিনি বলেছেন, ‘মেসি আর্জেন্টিনার সর্বোচ্চ স্কোরার। এমনকি বিশ্বের সেরা ফুটবলার হওয়া সত্ত্বেও সে শিরোপার মুখ দেখেনি। এটি সত্যিই দুর্ভাগ্যজনক।’
আর্জেন্টিনা দলের প্রশংসা করে ক্রেসপো আরও বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলে। সর্বশেষ তিনটি টুর্নামেন্টে দেখা গেছে ওরা কেমন। কোপার ফাইনালে ও বিশ্বকাপে ফাইনালে খেলেছে।’
এসময় মেসির প্রতি সমবেদনা জানিয়ে ক্রেসপো আরও বলেন, ‘এটাতে আসলে মেসির কিছু করার নেই। তবে আমরা এখনও প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলি। আমার মনে হয় আমরা পরবর্তীতে জিতবোই।’
/এফআইআর/








