নাইজেরিয়া যাওয়া হচ্ছে না সেইন্টফিটের!

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৬, ১৪:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৪:১৭

সেইন্টফিট।সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া দলের কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েই বাংলাদেশে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। গুঞ্জন ছিল হয়তো নাইজেরিয়ার কোচ হতে পারেন তিনি। কিন্তু মঙ্গলবার নাইজেরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়ে দিল ফ্রান্সের পল লি গুয়েনকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

এরফলে আর নাইজেরিয়া যাওয়া হচ্ছে না বেলজিয়ান এই কোচের। আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ খেলবে বাংলাদেশ।  আপাতত শুধু এই দুই ম্যাচের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে তাকে!

বাংলাদেশে আসার পর সেইন্টফিটের নাইজেরিয়ার কোচ হওয়া প্রসঙ্গেও কথা বলেছিল বাফুফে। ফুটবল ফেডারেশন জানিয়েছিল সেইন্টফিট যদি নাইজেরিয়ার কোচ মনোনীত হন তাহলে বাধা হয়ে দাঁড়াবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটি আরও জানিয়েছিল ভবিষ্যতে আলোচনা করেই সবকিছু ঠিক করবে তারা। ফলে সেইন্টফিটের ভবিষ্যত বাংলাদেশ কোচ হওয়ার সম্ভাব্যতা এখনও শেষ হয়ে যাচ্ছে না!

উল্লেখ্য, লি গুয়েন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ক্যামেরুনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এবারের এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ওমানের কোচও ছিলেন। এমনকি ফরাসি ক্লাব পিএসজির কোচ ছিলেন তিনি।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম